ঢাকা, ১৩ ফেব্রুয়ারী ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের সঙ্গে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা সরকার কঠোর হস্তে দমন করতে বদ্ধপরিকর।
তথ্যমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটেছে, প্রত্যেকটি ঘটনার পর-পরই আমি এর নিন্দা জানিয়েছি। এ ধরনের ঘটনা সত্যিই অনভিপ্রেত, দুঃখজনক ও নিন্দনীয়। সরকারও এ ক্ষেত্রে খুব ত্বরিত ব্যবস্থা গ্রহণ করেছে।
Leave a Reply