দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
সাংবাদিক রোজিনাকে আটকে রেখে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে : মির্জা ফখরুল

সাংবাদিক রোজিনাকে আটকে রেখে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে : মির্জা ফখরুল

ঠাকুরগাঁও, ১৮ মে  ২০২১ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ মঙ্গলবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে আটকে রেখে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে। সেখানে রোজিনা ইসলামের সঙ্গে যা হয়েছে তা ন্যক্কারজনক বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তিনি রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে তার মুক্তি দাবি করেছেন।

ফখরুল বলেন, ‘করোনাসংক্রান্ত দুর্নীতি জনসমক্ষে প্রকাশ করেছেন রোজিনা ইসলাম। এই অপরাধে মন্ত্রণালয়ে সচিবের কার্যালয়ে তাকে পাঁচ ঘণ্টা আটকে রেখে শারীরিক-মানসিক নির্যাতন করে মিথ্যা মামলা দেয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।’

ফখরুল বলেন, ‘গণতন্ত্রিক সমাজকে ধ্বংস করে দেয়ার জন্য এটা সরকারের একটা নীলনকশা। বাংলাদেশে কোনো মানুষের অধিকার নেই। সুপরিকল্পিতভাবে সাংবাদিকদের মধ্যে বিভেদ সৃষ্টি করা হয়েছে, লয়ারদের মধ্যে বিভেদ সৃষ্টি করা হয়েছে, ডাক্তারের মধ্যে বিভেদ সৃষ্টি করা হয়েছে। সমাজকে বিভক্ত করে ধ্বংস করা হচ্ছে।’

এসময় জেলা বিএনপির সহ-সভাপতি তৈমুর রহমান, পৌর বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক ওবায়েদুল্লাহ মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার রাতে এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘এই ন্যাক্কারজনক ঘটনায় প্রমাণ হয়, বাংলাদেশে এখন স্বাধীন সাংবাদিকতা এবং তথ্য পাবার কোনো সুযোগ অবশিষ্ট নাই।’

বিবৃতিতে ফখরুল বলেন, ‘রোজিনা ইসলাম একজন সিনিয়র সাংবাদিক। তার অনেক অনুসন্ধানী ও সাহসী রিপোর্টে সরকারের বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনেক বড় বড় দুর্নীতির খবর জনগণ জানতে পেরেছে। সে জন্য সরকার তার ওপর নজরদারি করছিল বলে মনে হয়।’

বিবৃতিতে তিনি রোজিনা ইসলামকে মুক্তি, তার বিরুদ্ধে করা জিডি প্রত্যাহার ও তাকে আটকে রাখার সাথে জড়িতদের বিচার এবং সাংবাদিক দলন-নিপীড়ন বন্ধ করে স্বাধীন সাংবাদিকতা ও সঠিক তথ্য পাবার অধিকারে সরকারী হস্তক্ষেপ বন্ধের জোর দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT