দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
সাকিব আল হাসানের মত মেগাস্টারের সাথে আমার তুলনা করবেন না : হামজা চৌধুরী

সাকিব আল হাসানের মত মেগাস্টারের সাথে আমার তুলনা করবেন না : হামজা চৌধুরী

স্পোর্টস ডেস্ক, ১৮ মার্চ ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): বাংলাদেশে পা রাখার পর থেকেই যেন এক মুহূর্তের জন্যও আলোচনার কেন্দ্রবিন্দু থেকে সরে যাননি দেশের নতুন ফুটবলার হামজা চৌধুরী। বিমানবন্দর থেকে শুরু করে হবিগঞ্জের নিজ বাড়ি—প্রতিটি মুহূর্তেই তাকে ঘিরে ভিড় জমিয়েছেন হাজারো ভক্ত। ফুলেল অভ্যর্থনা, পতাকা, ফ্লেয়ার—সব মিলিয়ে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে তার প্রত্যাবর্তন ঘিরে।

 

সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে হামজাকে নিয়ে চর্চা। বিশেষ করে, তাকে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় তারকা হিসেবে অভিহিত করার প্রবণতা দেখা যাচ্ছে অনেকের মধ্যে। তুলনা চলছে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় আইকন সাকিব আল হাসানের সঙ্গে। তবে এমন তুলনায় নিজেকে রাখতে নারাজ হামজা।

 

হবিগঞ্জের নিজ বাড়িতে আজ সন্ধ্যায় যখন তার কাছে এই প্রসঙ্গ তোলা হয়, তিনি হেসে বলেন, ‘আমি এখনো সে জায়গায় যাইনি। সাকিব আল হাসান সত্যিকারের মেগাস্টার। তিনি বহু বছর ধরে বিশ্ব ক্রিকেটে রাজত্ব করেছেন। আমার মনে হয় না তার সঙ্গে তুলনা করা ঠিক হবে।’

 

এই মন্তব্য নিছক বিনয়ের প্রকাশ ভাবার সুযোগ থাকলেও, বাস্তবে হামজা ভালোভাবেই জানেন সাকিবের মর্যাদা। তিনি আগেও স্বীকার করেছেন, সাকিবকে তিনি অনুসরণ করেন এবং তার খেলায় মুগ্ধ। ২০২০ সালে দেশের এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হামজা বলেছিলেন, ‘সাকিব অসাধারণ খেলোয়াড়। ব্যাটিং-বোলিং দুটিতেই দুর্দান্ত। কঠিন মুহূর্তে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তার আছে। তার ব্যক্তিত্ব আমাকে অনুপ্রাণিত করে। বাংলাদেশের খেলা থাকলে আমি সব সময় আপডেট নেওয়ার চেষ্টা করি।’

 

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটিতে বেড়ে ওঠা এই মিডফিল্ডার বর্তমানে ধারে খেলছেন শেফিল্ড ইউনাইটেডের হয়ে। তবে তার আসল চ্যালেঞ্জ শুরু হবে ২৫ মার্চ, ভারতের বিপক্ষে মাঠে নামার দিন। সেদিনই জাতীয় দলের জার্সিতে অভিষেক হবে হামজার, নতুন এক অধ্যায়ের সূচনা হবে বাংলাদেশের ফুটবলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT