দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
সাকিব আল হাসান বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে রেকর্ড করলেন

সাকিব আল হাসান বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে রেকর্ড করলেন

স্পোর্টস ডেস্ক, ০২ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ রোববার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে দুর্দান্ত এক রেকর্ডের মালিক হলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা চার বিশ্বকাপের প্রথম ম্যাচেই ফিফটি হাঁকালেন তিনি।

দেশের হয়ে সাকিবের প্রথম বিশ্বকাপ ২০০৭ সালে। যেবার প্রথম রাউন্ড থেকেই ভারতকে বিদায় করে দেয় বাংলাদেশ। ভারতের বিপক্ষে বাংলাদেশের সেই ঐতিহাসিক জয়ের ম্যাচে ব্যাট হাতে ৮৬ বলে ৫৩ রানের দারুণ ইনিংস খেলেন সেই সময়ের তরুণ সাকিব।

এরপর ২০১১ সালে ঘরের মাঠে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ভারতের বিপক্ষেই ৫০ বলে ৫৫ রানের ইনিংস খেলেন তিনি। তবে সেই ম্যাচে হেরে যায় টাইগাররা।

২০১৫ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচেও ফিফটি তুলে নেন সাকিব। সেই ম্যাচে সাকিবের ৫১ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংসে ভর করে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। নিজের সেই ব্যাটিং ধারাবাহিকতা সাকিব ধরে রাখলেন ২০১৯ বিশ্বকাপেও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT