দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
সাতক্ষীরায় আ.লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

সাতক্ষীরায় আ.লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

Exif_JPEG_420

২২ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): সাতক্ষীরায় ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা সদরের আগরদাড়ি ইউনিয়নের হাজামপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আওয়ামী লীগ নেতার নাম নজরুল ইসলাম। তিনি কুচপুকুর গ্রামের নেছার আলীর ছেলে এবং আগরদাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।

জানা গেছে, সোমবার সকালে কদমতলায় বাজার করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন নজরুল। স্টোন ব্রিকস সংলগ্ন এলাকায় পৌঁছার পর আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। ঘটনার পর খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষুব্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য এর আগে নিহত নজরুলের বড় ভাই সিরাজুল ইসলাম ও ভাইপো কবির হোসেনকেও গুলি করে হত্যা করেছিল দুর্বৃত্তরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT