দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
সাতজন খেলোয়াড় নিয়ে ব্রাজিলের ক্যাম্প শুরু

সাতজন খেলোয়াড় নিয়ে ব্রাজিলের ক্যাম্প শুরু

দলের বেশিরভাগ খেলোয়াড় অনুপস্থিত থাকলেও স্বাগতিক ব্রাজিল তাদের অনুশীলন সেন্টারে কোপা আমেরিকার প্রস্তুতি শুরু করেছে। রিওডি জেনিরোর কাছাকাছি গ্রানজা কোমারি ফুটবল কমপ্লেক্সে কোচ তিতের অধীনে অনুশীলনে মাত্র সাতজন অংশ নিয়েছেন। বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার নেইমার তার পিএসজি সতীর্থ ড্যানিয়েল আলভেস, থিয়াগো সিলভা ও মারকুইনহোসকে নিয়ে আগামী ২৮ মে যোগ দিবেন। কাঙ্ক্ষিত

বুধবার প্রথম খেলোয়াড় হিসেবে ক্যাম্পে যোগ দিয়েছেন এভারটনের উইঙ্গার রিচারলিসন। ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের এক বিবৃতিতে রিচারলিসন বলেছেন, ‘এখানে জাতীয় দলের সাথে যোগ দিতে পেরে আমি দারুন খুশি। এই মুহূর্তটির জন্য আমরা সবাই মুখিয়ে থাকি। সে কারণেই হয়তো একটু আগেভাগেই আমি অনুশীলনে যোগ দিলাম।’

রিচারলিসনের সাথে ক্যাম্পে আরো যোগ দিয়েছেন আয়াক্সের ২২ বছর বয়সী স্ট্রাইকার ডেভিড নেরেস। ফার্নান্দিনহো, গ্যাব্রিয়েল জেসুস ও ক্যাসেমিরোরও ক্যাম্পে যোগ দেবার কথা রয়েছে। আগামীকাল আসবেন এডারসন ও ফিলিপ লুইস। আগামী ১ জুন লিভারপুলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল শেষে সর্বশেষ যোগ দিবেন এ্যালিসন ও রবার্তো ফিরমিনো।

আটবারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিল গ্রুপ পর্বে বলিভিয়া, ভেনিজুয়েলা ও পেরুর মুখোমুখি হবে। এর আগে অবশ্য প্রস্তুতির অংশ হিসেবে কাতার ও হন্ডরুাসের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT