দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
সাবেক সিইসি নুরুল হুদার সাথে যারা বিচারের নামে মব জাস্টিস করছেন তাদেরকে আইনের আওতায় আনতে হবে : রিজভী

সাবেক সিইসি নুরুল হুদার সাথে যারা বিচারের নামে মব জাস্টিস করছেন তাদেরকে আইনের আওতায় আনতে হবে : রিজভী

ঢাকা, ২৩ জুন ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ সোমবার বিকালে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে গণমাধ্যমকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক সিইসি নুরুল হুদার সাথে গতকাল এবং কোর্টে যারা অসদাচরণ করেছে তাদের শাস্তি দিতে হবে।

 

তিনি বলেন, যারা বিচারের নামে মব জাস্টিস করছেন তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

 

রিজভী বলেন, যারা অপরাধী তাদের বিচার হবে। কিন্তু বিচারবহির্ভূতভাবে কেউ তাদের সাথে অসদাচরণ করবে এ ধরনের কোন নীতিতে বিএনপি বিশ্বাস করে না। সাবেক সিইসি’র সাথে প্রকাশ্যে যে আচরণ করা হয়েছে সেটি নিঃসন্দেহে গর্হিত কাজ। এ ঘটনার সাথে যেই জড়িত থাকুক তার বিচার দাবি করছে বিএনপি।

 

তিনি বলেন, আদালত প্রাঙ্গণে সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার দায়িত্ব সরকারের। এরকম একটি স্পর্শকাতর জায়গায় মানুষ নিরাপত্তা প্রত্যাশা করে। আর সেখানে কেউ বেআইনি কাজ করবে তা সেটিতো হতে পারে না।

 

বিএনপির এই নেতা বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে কোনো কোনো দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছেন। আমি স্পষ্ট করে বলতে চাই, ৫ আগষ্টের পর থেকে আমাদের চেয়ারপার্সন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্ট বার্তা দিয়েছেন দলের ভিতর কোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং অনৈতিক কাজে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা তখন যারা কারাগারে ছিলাম তখনও জেলে থেকে সবাইকে সুশৃঙ্খল রাখার চেষ্টা করেছি। এখন পর্যন্ত বিএনপির যেসকল নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে সেসব অভিযোগের ভিত্তিতে চার সহস্রাধিক নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এতেই প্রমাণিত হয় বাংলাদেশে শান্তি, স্বস্তি এবং গণতান্ত্রিক ব্যবস্থার জন্য বিএনপি কাজ করে যাচ্ছে। গণতন্ত্রমনা মানুষ যাতে গণতন্ত্র চর্চা করতে পারে তা নিশ্চিত করতেই আমরা বদ্ধ পরিকর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT