দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
সামনের দিনে নববর্ষ জাতীয় উৎসব হিসেবে পালন করতে পারব : নাহিদ ইসলাম

সামনের দিনে নববর্ষ জাতীয় উৎসব হিসেবে পালন করতে পারব : নাহিদ ইসলাম

ঢাকা, ১৪ এপ্রিল ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ সোমবার রাজধানীর ইস্কাটন রোডে এনসিপি আয়োজিত পহেলা বৈশাখের অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পতিত আওয়ামী লীগ সরকার পহেলা বৈশাখের সংস্কৃতিকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল। সামনের দিনে নববর্ষ জাতীয় উৎসব হিসেবে পালন করতে পারবেন বলে আশপা প্রকাশ করেছেন তিনি।

 

রাষ্ট্রের নবায়ন চান জানিয়ে এনসিপি-প্রধান বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে রাষ্ট্রের নবায়ন শুরু হয়েছে। এবার প্রথম হাসিনামুক্ত ও ফ্যাসিস্টমুক্ত বৈশাখ পালন করতে পারছি। আশা করবো, সামনের দিনে নববর্ষ জাতীয় উৎসব হিসেবে পালন করতে পারব।’

 

রাষ্ট্র কাঠামো যদি একই থেকে যায় তাহলে জুলাই বিপ্লব ব্যর্থ হবে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই কেবল কোনো ব্যক্তি বা দলের পরিবর্তনের জন্য নয়, রাষ্ট্রের আমূল পরিবর্তনের জন্য একটি আন্দোলন। যে সংস্কার চলছে তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। দ্রুত সময়ের মধ্যে আমরা বিচার ও সংস্কার দেখতে চাই।’

 

এনসিপি গণপরিষদ নির্বাচনের এজেন্ডা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানান নাহিদ ইসলাম। বলেন, ‘ফ্যাসিবাদের বিলোপে রাষ্ট্র সংস্কার চলমান থাকবে। আমরা ঐক্যের ভিত্তিতে এগিয়ে যাব।’

 

অনুষ্ঠানে দলের সদস্যসচিব আখতার হোসেনও বক্তব্য দেন। তিনি নতুন বছর বাংলাদেশের মানুষের জন্য শান্তির বার্তা আনবে উল্লেখ করে বলেন, রাষ্ট্রের যেসব সংস্কার প্রয়োজন, সেসব অবশ্যই অন্তর্বর্তী সরকারকে করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT