দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক এবার লিভারপুল কিনতে পারেন

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক এবার লিভারপুল কিনতে পারেন

স্পোর্টস ডেস্ক, ০৯ জানুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): প্রযুক্তি দুনিয়ার শীর্ষ ধনী এবং টেসলা, স্পেসএক্স ও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক এবার লিভারপুল কিনতে পারেন! এমনটাই ইঙ্গিত দিয়েছেন তার বাবা এরল মাস্ক।

 

একটি ব্রিটিশ রেডিও শোতে ‘টাইমস রেডিওতে’ দেওয়া সাক্ষাৎকারে এরল মাস্ক বলেন, ‘ইলন লিভারপুল কিনতে চাইবে, অবশ্যই। যে কেউ এমন একটি সুযোগ পেলে তা লুফে নেবে, আমিও চাইবো!’

 

এরল মাস্ক আরও জানান, লিভারপুলের সঙ্গে তাদের পরিবারের গভীর সম্পর্ক রয়েছে। ইলনের পিতামহী কোরা অ্যামেলিয়া রবিনসন লিভারপুলে জন্মগ্রহণ করেছিলেন এবং পরে দক্ষিণ আফ্রিকায় চলে যান।

 

তবে তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, ‘লিভারপুলের বর্তমান মালিক ফেনওয়ে স্পোর্টস গ্রুপ (এফএসজি) যদি ইলনের আগ্রহের কথা জানতে পারে, তবে তারা ক্লাবের দাম আরও বাড়িয়ে দিতে পারে।’

এটি অবশ্য প্রথমবার নয় যে, ইলন মাস্ক কোনো ফুটবল ক্লাব কেনার গুঞ্জনের কেন্দ্রে রয়েছেন। ২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ব্রেন্টফোর্ডের কাছে হারের পর মাস্ক মজার ছলে বলেছিলেন, তিনি ইউনাইটেড কিনছেন। পরবর্তীতে তিনি জানান, এটি নিছক কৌতুক ছিল, তবে যদি ফুটবল ক্লাব কেনার প্রয়োজন হতো, তবে তার প্রথম পছন্দ হতো ম্যানচেস্টার ইউনাইটেড।

 

বর্তমানে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা লিভারপুল যদি বিক্রির জন্য উন্মুক্ত হয় এবং মাস্ক সত্যিই আগ্রহী হন, তবে এটি বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত মালিকানা পরিবর্তন হতে পারে। যদিও এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে এই গুঞ্জন ইতোমধ্যেই বিশ্ব ফুটবলে আলোড়ন তুলেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT