দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
সাম্প্রদায়িক অপশক্তি ৫১ বছরে বিজয়কে নস্যাৎ করতে তৎপর : বলেছেন, ওবায়দুল কাদের

সাম্প্রদায়িক অপশক্তি ৫১ বছরে বিজয়কে নস্যাৎ করতে তৎপর : বলেছেন, ওবায়দুল কাদের

ঢাকা, ১৬ ডিসেম্বর ২০২২ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ শুক্রবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মুক্তিযুদ্ধের বিজয় এখনো সংহত হয়নি’।

তিনি বলেন, ‘সাম্প্রদায়িক অপশক্তি ৫১ বছরে বিজয়কে নস্যাৎ করতে তৎপর।’

ওবায়দুল কাদের বলেন, ‘মুক্তিযুদ্ধের বিজয় এখনো সংহত হয়নি, শেখ হাসিনার নেতৃত্বে পরাজিত আর সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সাম্প্রদায়িক অপশক্তি স্বাধীনতার ৫১ বছরে বিজয়কে নস্যাৎ করতে তৎপর। সাম্প্রদায়িক অপশক্তির কারণে বিজয়কে আমরা উপভোগ করতে পারিনি। সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করতে সকলকে সতর্ক থাকতে হবে।’

এদিকে বিজয় দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘বিজয়কে সংহত করার কাজে বড় অন্তরায় সাম্প্রদায়িকতা। সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ উৎপাটন করতে হবে। বিএনপি এদের উসকানি দিচ্ছে। ষড়যন্ত্র করছে। বিএনপির পৃষ্ঠপোষক সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করতে হবে। বিজয়ে এটাই আমাদের অঙ্গীকার।’

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, প্রচার ও প্রকাশনা আব্দুস সোবহান গোলাপসহ কেন্দ্রীয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT