দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
সারাদেশে ২১৮ জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত

সারাদেশে ২১৮ জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত

হেলথ ডেস্ক, ২৩ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  পুলিশ সদর দপ্তরের এআইজি সোহেল রানা জানান, আজ (২৩ এপ্রিল) সকাল পর্যন্ত সারাদেশে ২১৮ জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে কনস্টেবল থেকে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা রয়েছেন। কোয়ারেন্টিনে রয়েছেন ৬৫২ জন। এআইজি সোহেল রানা বলেন, আক্রান্ত এই পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশের হাসপাতাল গুলোতে প্রয়াজনীয় সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে।

জানা গেছে, ঢাকাতেই এ পর্যন্ত ৭৩ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্তদের মধ্যে রয়েছেন একজন অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি), তিন জন এসআই, একজন ট্রাফিক সার্জেন্ট, পাঁচজন এএসআই, তিন জন সাধারণ কর্মচারী ও ৬০ জন কনস্টেবল। আক্রান্তদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়াও যারা তাদের সংস্পর্শে এসেছিলেন তাদের শনাক্ত করে আলাদা করা হয়েছে। তাদেরকে ইতিমধ্যে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

আক্রান্ত কনস্টেবলদের বেশিরভাগই পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) বিভাগের। এছাড়াও আক্রান্ত হয়েছেন পুলিশের প্রটেকশন, উন্নয়ন, গোয়েন্দা, স্পেশাল অ্যাকশন,  কল্যাণ ও ফোর্স এবং অপরাধ বিভাগসহ ২১ বিভাগের সদস্যরা।

এ বিষয়ে ডিএমপি’র উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে। আক্রান্তদের চিকিৎসা দেয়া হচ্ছে। এ বিষয়ে পুলিশ সদস্যদের সচেতনতার সঙ্গে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT