দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত আরও ১২৫ বাংলাদেশি

সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত আরও ১২৫ বাংলাদেশি

হেলথ ডেস্ক, ১৩ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুরে একদিনে নতুন করে আরও ২৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১২৫ জনই বাংলাদেশি। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত ৬৬৯ বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হলেন।

গতকাল রবিবার সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। তাদের দেয়া তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫৩২ জন। মারা গেছেন আটজন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫৬০ জন।

স্টার অনলাইনের খবরে বলা হয়েছে, নতুন আক্রান্ত ২৩৩ জনই স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন। ৬৬ জন পূর্বের ক্লাস্টারের (এক জায়গায় অনেকের আক্রান্ত হওয়া) কিংবা রোগীদের সঙ্গে যোগাযোগ রয়েছে। এর মধ্যে ১৪১ জন অভিবাসীর থাকার জায়গা ডরমেটরির সঙ্গে লিংক রয়েছে। আর বাকি ১৬৭ জনের আক্রান্ত হওয়ার তথ্য এখনও অজানা।

এছাড়া ৯৭৬ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে ৩১ জনের অবস্থা গুরুতর। তাদের আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছে সিঙ্গাপুরের স্বাস্থ্য বিভাগ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT