দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
সিঙ্গাপুরে গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪২৬ জন

সিঙ্গাপুরে গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪২৬ জন

হেলথ ডেস্ক, ২০ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  সিঙ্গাপুরে গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪২৬ জন। করোনা সংক্রমণের ইতিহাসে এটাই দেশটির জন্য একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। আজ সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এমনটা জানিয়েছে।

খবরে বলা হয়, নতুন আক্রান্তের বেশিরভাগই ডরমিটরিতে বাসকারী বিদেশি শ্রমিক। স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত পরীক্ষা ও আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের খুঁজে বের করে দেশটির নাগরিকদের মধ্যে করোনা সংক্রমণ সীমিত রাখতে সক্ষম হয়েছে। তাদের পদক্ষেপের প্রশংসা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। কিন্তু দেশটিতে বাস করা বিশাল সংখ্যার অভিবাসী শ্রমিকদের মধ্যে ভাইরাসটি দ্রুত বিস্তার লাভ করছে। কর্তৃপক্ষ এই গোষ্ঠীর মধ্যে সংক্রমণ রোধে যথাযথ পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ তুলেছে মানবাধিকার সংগঠনগুলো। এমতাবস্থায় ডরমিটরিগুলোতেও পরীক্ষার হার বাড়িয়েছে কর্তৃপক্ষ।

সিঙ্গাপুরের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, নতুন আক্রান্তদের মধ্যে সিঙ্গাপুরের নাগরিক বা স্থায়ী বাসিন্দাদের সংখ্যা মাত্র ১৬ জন।

বাকি সকলেই বিদেশি শ্রমিক। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে। মারা গেছেন মোট ১১ জন। সরকারি হিসাব অনুসারে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় সবচেয়ে বেশি করোনা আক্রান্ত দেশ সিঙ্গাপুর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT