দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

২৩ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির সিরাজগঞ্জ সদরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী কামরুল ইসলামকে (৪২) ফাঁসির আদেশ ও ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন। দন্ডপ্রাপ্ত কামরুল সদর উপজেলার চরবনবাড়িয়া গ্রামের আবুল হোসেন ডিলারের ছেলে।

আদালতের বিশেষ পিপি শেখ আবদুল হামিদ লাভলু জানান, ১৯৯৮ সালে শহরের দিয়ারধানগড়া মহল্লার আবদুল আজিজের মেয়ে মুন্নী খাতুনের (৩২) বিয়ে হয় চরবনবাড়িয়ার কামরুলের সঙ্গে। সে মাঝে মধ্যেই যৌতুকের জন্য তার স্ত্রীকে নির্যাতন করতো। একপর্যায়ে ২ লাখ টাকাও দিয়েছিল মুন্নীর পরিবার। আবারও সে ৩ লাখ টাকার জন্য মুন্নীকে নির্যাতন করতে থাকে। এ অবস্থায় ২০১২ সালের ১২ই জুলাই ভোরে কামরুল তার স্ত্রীকে মারপিট ও গলাটিপে হত্যা করে।

এ ঘটনায় নিহতের বোন পারুল বেগম বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আসামীর উপস্থিতিতে বিচারক আজ এ রায় প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT