দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত

সিরিজ জয়ের হুঙ্কার লিটনের

সিরিজ জয়ের হুঙ্কার লিটনের

স্পোর্টস ডেস্ক, ১৬ ডিসেম্বের ২০২৪ইং (দেশপ্রেম রিপোর্ট):শেষের তিন ওভারের রুদ্ধশ্বাস এক লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারিয়েছে বাংলাদেশ। ২০১৮ সালের পর টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের বিপক্ষে জয় পেল বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে এখন ১-০ তে এগিয়ে বাংলাদেশ। এমন দুর্দান্ত এক জয়ের পর এবার সিরিজ জয়ে চোখ বাংলাদেশ অধিনায়ক লিটন দাসের।

 

কিংসটাউনে ধীর গতির উইকেটে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৬ উইকেট খরচায় ১৪৭ রান তুলে বাংলাদেশ। যার জবাবে ১৪০ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ জেতে ৭ রানে। যেখানে বাংলাদেশ স্পিনার মাহেদী হাসান ১৩ রান খরচায় ৪ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের নায়ক।

 

প্রথম ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় পাওয়া এখন সিরিজ জয়ে চোখ রাখছেন লিটন দাস। তবে তার আগে তিনি জানিয়েছেন স্কোরবোর্ডে দেড়শর কাছাকাছি পুঁজি পাওয়াতেই তিনি আত্মবিশ্বাসী ছিলেন জয়ের ব্যাপারে। কেননা, এখানে সবশেষ বিশ্বকাপেও তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ।

 

লিটন বলেন, ‘আমরা আগেও এখানে খেলেছি। যখন আমি উইকেট দেখেছিলাম, যেমনটা ভেবেছিলাম, পিচ তেমন আচরণ করেনি। আমরা যখন ব্যাটিং করলাম, তখন অনুভব করলাম এটা খুব ভালো উইকেট নয়। আমরা জানতাম এই পিচে ১৫০-১৬০ একটি ভাল স্কোর। কারণ আমরা আমাদের বোলারদের জানি তারা কি করতে পারে। আমরা এই পুঁজিতেই লড়াই করতে পারি।’

 

 

আগামী ম্যাচ নিয়ে লিটন বলেন, ‘আমি চাই আমাদের দল আক্রমণাত্মক ক্রিকেট খেলুক। তারা তাদের মান দেখাচ্ছে। এবং এই মুহূর্তে সত্যিই তারা ভাল ক্রিকেট খেলছে এত লম্বা সফর সত্ত্বেও। ভালো শুরু হয়েছে আমাদের। আশা করি বাকি ম্যাচেও ভালো খেললে সিরিজ জিততে পারব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT