দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
সিলেটের উপশহরের অবৈধ মাছ বাজার উচ্ছেদ করলেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী

সিলেটের উপশহরের অবৈধ মাছ বাজার উচ্ছেদ করলেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী

১৭ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): সোমবার বিকালে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে সিলেট নগরীর অভিজাত এলাকা হজরত শাহজালাল উপশহর এলাকা থেকে অবৈধ মাছ বাজার উচ্ছেদ করেছেন সিটি কর্পোরেশন। মাছ বাজার গুঁড়িয়ে দেয়ার পাশাপাশি এলাকার খাল খননেরও কাজ শুরু করেন তিনি।

এ ঘটনায় ভোক্তভোগী ওই এলাকার বাসিন্দারা মেয়রের এমন অভিযানে সাধুবাদ জানান। তাদের দাবি, চিরতরে বন্ধ করা হোক এখানের কথিত মাছ বাজার। এর আগে উপশহর এ, বি, ব্লকসহ সব ক’টি এলাকার রাস্তার দু’পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি শাহজালাল উপশহর এলাকায় বাসা-বাড়ি ভবনে অবৈধ পানির লাইন সংযোগ বিচ্ছিন্নসহ জরিমানা আদায় করা হয়।

অপর এক অভিযানে এই এলাকার রাস্তার দু’পাশের অবৈধ বিল বোর্ড, ব্যানার, ফেস্টুন অপসারণ করা হয়। অভিযান শেষে মেয়র আরিফুল হক চৌধুরী এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, ‘অভিজাত এলাকা শাহজালাল উপশহর দিয়ে আবাসিক জনসাধারণের বাইরেও প্রতিদিন এখানে কয়েক হাজার মানুষ বিভিন্ন অফিসে ও ব্যবসা প্রতিষ্ঠানে আসেন। এই মাছ বাজারের কারণে এই এলাকা দিয়ে যাতায়াতকারী বাসিন্দাদের পড়তে হয় নানা দুর্ভোগে।

তিনি বলেন, ‘এখন থেকে এখানে আর কোন বাজার বসবে না।’অভিযানে সিসিকের ২২ নং ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহমদ সেলিম, মহিলা কাউন্সিলর রেবেকা আক্তার লাকী, সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল কুমার, নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ, শামসুল হক পাঠোয়ারী, ইসমাইলুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী এনামুল হক তরফদার, সুনীল মজুমদার, উপ-সহকারী প্রকৌশলী তানভীর আহমদ (তানিম)সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT