দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
সিলেটের ঐতিহাসিক কিন ব্রিজ ও লাগোয়া আলী আমজাদের ঘড়ির স্থাপনা দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার

সিলেটের ঐতিহাসিক কিন ব্রিজ ও লাগোয়া আলী আমজাদের ঘড়ির স্থাপনা দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার

০৩ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ দুপুরে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজ ও লাগোয়া আলী আমজাদের ঘড়ি পরিদর্শন করেছেন। মার্কিন রাষ্ট্রদূত প্রথমে কিন ব্রিজের উত্তর পাড়ে গাড়ি থেকে নেমে হেঁটে ব্রিজের দক্ষিণ পাড় পর্যন্ত ঘুরে দেখেন। এসময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী তাকে পুরো ব্রিজ হেঁটে দেখান।

মিলার লোহার কাঠামোয় তৈরি ব্রিজটি ও আলী আমজাদের ঘড়ি এবং তার সাইরেন শুনে মুগ্ধ হন। সিলেটের ঐতিহ্য হিসেবে এই ব্রিজটি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন। এ লক্ষ্যে গত ১লা সেপ্টেম্বর থেকে ওই ব্রিজ দিয়ে রিকশাসহ সব ধরণের যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

এসময় মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, ক্বীন ব্রিজের সঙ্গে আলী আমজদের ঘড়ি সৌন্দর্য বাড়িয়েছে। ক্বীন ব্রিজের মেরামত কাজ চলছে শুনে দেখতে এসেছি। ক্বীন ব্রীজ দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া ও এর সৌন্দর্য বাড়ানোর প্রদক্ষেপে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর ভূয়শী প্রশংসা করে মিলার বলেন, এই ব্রিজ বৃটিশদের তৈরী। এটি অন্য যে কোন দেশের চেয়ে লম্বা পায়ে হাটার ব্রিজ।

সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী এ সময় বলেন, কীন ব্রিজ একটি ঐতিহ্যবাহী ব্রিজ।

এসময় সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী ও সরকারের যুগ্ম সচিব বিধায়ক রায় চৌধুরী, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রকৌশলী শামছুল হক পাঠোয়ারীসহ সিসিকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT