দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
সিলেটে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে ১৬৫ জনে দাড়িয়েছে

সিলেটে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে ১৬৫ জনে দাড়িয়েছে

০২ আগষ্ট ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): সিলেটে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। সব মিলিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সিলেটের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ১৬৫ জন। গত ২৪ ঘণ্টায় সিলেটে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩১ রোগী। এদের মধ্যে ১৪ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও বাকিরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে এ হাসপাতালে ভর্তি রয়েছেন ৭২ জন। এখানে ভর্তি হওয়া রোগীদের বেশিরভাগই ঢাকায় অবস্থানকালে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু কর্নারের আরএমও ডা. সুপার্থ ভট্টাচার্য বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য ডা. শিশির রঞ্জন চক্রবর্তীকে প্রধান করে একটি কমিটি গঠন করে রোগীদের সেবা দেওয়া হচ্ছে।

এদিকে, ডেঙ্গু রোগের বাহক এডিস মশা সিলেটে কোন এলাকায় কী পরিমাণ আছে তা জানতে নগরীর ২৭ ওয়ার্ডে জরিপ শুরু করেছে সিভিল সার্জন অফিস। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গত ৭ জুলাই প্রথম ডেঙ্গু রোগী ভর্তি হয়। এর পর মাঝে-মধ্যে এক দুইজন করে রোগী ভর্তি হচ্ছিলেন। কিন্তু গত কয়েক দিন ধরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT