দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকীতে জনতা ভবনে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় জনতা পার্টির উদ্যোগে বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকী পালিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা শুরু হয়েছে

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা শুরু হয়েছে

হেলথ ডেস্ক, ০৭ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত ল্যাবে করোনাভাইরাস পরীক্ষা শুরু হয়েছে। দুপুর থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রথম দিন ল্যাবে এসেছে করোনা সন্দেহে থাকা ১১৬ জনের নমুনা। এগুলো পর্যাক্রমে পরীক্ষা করা হবে। সিলেট ওসমানী মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. ময়নুল হক জানিয়েছেন- সিলেটের এই ল্যাবে পরীক্ষা করা হলেও ফলাফল জানানো হবে ঢাকা থেকে। এখন যেসব নমুনার পরীক্ষার হচ্ছে সেগুলো পাঠিয়ে দেওয়া হবে আইইডিসিআরে। এরপর ওখান থেকে ফলাফল ঘোষণা করা হবে। তিনি জানান- প্রতিদিন দুই বেলা করে হলে ১৮৮ টি নমুনা পরীক্ষা করা যাবে।

সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল জানিয়েছেন- প্রথমে তিনটি লেভেলের প্রসেস শেষে পিসিআর মেশিনে দেওয়ার পর ১৪৫ মিনিট সময় লাগবে এই টেস্ট করতে। সবমিলিয়ে চার ঘন্টা লাগবে এই টেস্ট সম্পন্ন করতে। একই সাথে ৯৬টি নমুনা পরীক্ষা করা যাবে। সিলেটে পর্যাপ্ত কীট রয়েছে বলেও জানান তিনি। সিলেটে ল্যাবের কার্যক্রম শুরুর সময় উপস্থিত ছিলেন- সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনূসুর রহমান, উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। পরীক্ষার জন্য ল্যাবে মেডিকেল কলেজের ৪ জন অধ্যাপক ও ১০ জন টেকনিশিয়ান প্রতিদিন কাজ করবেন। এই পরীক্ষা করাতে কোনো ফি দেওয়া লাগবে না। তবে এই পরীক্ষা সর্বসাধারণের জন্য উন্মুক্ত নয়। চিকিৎসকরা যাদের পরীক্ষার প্রয়োজন মনে করবেন এবং সিলেট বিভাগের ৪টি জেলার বিভিন্ন উপজেলা থেকে যে নমুনাগুলো আসবে সেগুলো এখানে পরীক্ষা করা হবে। প্রথমধাপে সিলেটে ল্যাব স্থাপন করা হয়নি। পরবর্তীতে পররাস্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের প্রচেষ্টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে এই ল্যাব স্থাপন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT