দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকীতে জনতা ভবনে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় জনতা পার্টির উদ্যোগে বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকী পালিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স
সিলেট-ঢাকা রেল যোগাযোগ ১৯ ঘন্টার পর চালু হলো

সিলেট-ঢাকা রেল যোগাযোগ ১৯ ঘন্টার পর চালু হলো

২৪ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): কুলাউড়া উপজেলার বরমচাল রেলওয়ে স্টেশনের পাশে ইসলামাবাদ এলাকার বড়ছড়া সেতুটি ভেঙে আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনটি গত রোববার দিবাগত রাত পৌনে বারোটায় দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্রেনটির ১৭ টি বগির মধ্যে ৬ বগি লাইনচ্যুত ও দুমড়েমুচড়ে ব্রীজের নীচে ও সড়কের পাশে পড়ে যায়। এতে ৪ জন নিহত ও আহত হন অন্তত দুই শতাধিক যাত্রী। এ ঘটনার পর থেকেই সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ওই দূর্ঘটনায় আগে থেকেই নাজুক অবস্থায় থাকা এই ব্রিজ ও রেল লাইনটি একেবারেই ব্যবহারের অনুপযোগী হয়ে যায়।

দূর্ঘটনা কবলিত ওই তিনটি বগি রেল লাইনের পাশে রেখেই গতকাল রেল বিভাগের কর্মীরা দিনভর উদ্ধার ও মেরামত শেষে ওই ব্রীজ ও রেল লাইনটি ব্যবহারের উপযোগী করে সন্ধ্যা ৭টা দশ মিনিটের দিকে ওই রেলপথ দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। ট্রায়াল ট্রেন ওই পথ ও ব্রীজ দিয়ে চলাচল করলে সিলেটের সাথে ঢাকার বিচ্ছিন্ন হওয়া যোগাযোগ ব্যবস্থা পুনঃরায় স্থাপিত হয়। পেছনে সিলেট ঢাকা ও সিলেটগামী বেশ কয়েকটি ট্রেন অপেক্ষমান রয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেন রেলপথ বিভাগীয় প্রকৌশলী আহসান জাবিদ। তবে স্থানীয়দের জোর দাবি এর রকম ভয়াবহ দূর্ঘটনা এড়াতে জরুরী ভিত্তিতে পুরাতন ঝুকিপূর্ণ রেলওয়ে ব্রীজ ও লাইন নতুন করে তৈরী ও মেরামতের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT