দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
সুদানে ভয়াবহ ভূমিধসে নিশ্চিহ্ন পুরো গ্রাম, ১ হাজারের বেশি মানুষের মৃত্যু

সুদানে ভয়াবহ ভূমিধসে নিশ্চিহ্ন পুরো গ্রাম, ১ হাজারের বেশি মানুষের মৃত্যু

ইন্টারন্যাশনাল ডেস্ক, ০২ সেপ্টেম্বর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): সুদানে ভয়াবহ ভূমিধসে পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে দক্ষিণাঞ্চলের মাররা পাহাড়ি অঞ্চলের একটি গ্রাম। এ ঘটনায় এক হাজারের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।

 

সোমবার (১ সেপ্টেম্বর) সুদান লিবারেশন মুভমেন্ট এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে। সংগঠনটি জানায়, টানা ভারী বর্ষণের পর গত ৩১ আগস্ট ওই পাহাড়ি এলাকায় ভূমিধসের ঘটনা ঘটে। এতে গ্রামটির প্রায় সব মানুষ মারা গেছেন। একজন ছাড়া আর কেউ বেঁচে নেই বলে দাবি করেছে সংগঠনটি।

 

দারফুর অঞ্চলের এ দুর্গম এলাকায় দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণ ধরে রেখেছে সুদান লিবারেশন মুভমেন্ট। তারা জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে মরদেহ উদ্ধারের জন্য দ্রুত সহযোগিতা চেয়েছে।

 

সংগঠনটির দাবি, গ্রামটি পুরোপুরি মাটিচাপা পড়েছে। ঘটনাস্থল এতটাই দুর্গম যে, সেখানে খাবার ও ওষুধ পৌঁছানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

 

উল্লেখ্য, সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে দুই বছর ধরে চলা গৃহযুদ্ধের কারণে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে দারফুরের দুর্গম এলাকায় আশ্রয় নিয়েছিল। নিরাপত্তার খোঁজে আসা এসব মানুষ শেষ পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতায় প্রাণ হারালেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT