দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
সুনামগঞ্জের শ্যামারচরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫জন নিহতদের বাড়ীতে চলছে শোকের মাতম

সুনামগঞ্জের শ্যামারচরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫জন নিহতদের বাড়ীতে চলছে শোকের মাতম

সুনামগঞ্জ, ০২ আগষ্ট ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): ঈদের ছুটিতে এক এনজিও কর্মী স্বপরিবারের গ্রামের বাড়িতে ফেরার পথে সিলেটের ওসমানী নগরে সড়ক দুর্ঘটনায় প্রাইভেট কারের চালকসহ একই পরিবারের ৪জন ঘটনাস্থলে নিহত হলেও অলৌকিক বেচেঁ যাওয়া তাদের বড় সন্তানটি ও আজ রোববার ভোররাতে সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শনিবার ভোরে একটি প্রাইভেট কারযোগে স্বপন কুমার দাস, তার স্ত্রী লাভলী রানী দাস ও তিন ছেলেকে নিয়ে নিজে বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর গ্রামে ফেরার পথে  ওসমানী নগর এলাকায় কুমিল্লা ট্রার্ন্সপোর্টের একটি ঘাতক বাস প্রাইভেট কারটিকে চাপা দিলে মুহূর্তের মধ্যেই দুর্ঘটনায় শেষ হয়ে যায় পুরো পরিবারটি।

আজ রোববার বিকেল নাগাদ ময়না তদন্ত শেষে বড় ছেলে সৌরভের লাশ তাদের গ্রামের বাড়ি শ্যামারচরে নিয়ে আসার কথা রয়েছে।  নিহত চারজনের লাশ তাদের গ্রামের বাড়ি শ্যামারচরে নিয়ে আসলে এক হৃদয় বিধারক দৃশ্যের অবতারণা ঘটে। খবর শুনে আশপাশের শত শত মানুষ জড়ো হন নিহতের বাড়িতে অনেকইে চোখে পানি ধরে রাখতে পারেননি। খবর পেয়ে নিহতের গ্রামের বাড়িতে ছুটে যান দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মজ্ঞুর আলম চৌধুরী, চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদার ও কমিউনিষ্ট পার্টির নেতা কমরেড বাবু অমর চান দাস,বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ আজিজুল হক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT