দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
সুনামগঞ্জে করোনা উপসর্গ থাকায় নারায়ণগঞ্জ ফেরত যুবক হাসপাতালে

সুনামগঞ্জে করোনা উপসর্গ থাকায় নারায়ণগঞ্জ ফেরত যুবক হাসপাতালে

হেলথ ডেস্ক, ২০ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):   সুনামগঞ্জে করোনাভাইরাসের উপসর্গ থাকায় নারায়ণগঞ্জ ফেরত এক যুবককে হাসপাতালে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। ওই যুবকের বাড়ি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামে।

এলাকাবাসী জানায়, দুদিন আগে লকডাউনের মধ্যেই লুকিয়ে নারায়ণগঞ্জ থেকে বাড়ি ফেরেন ওই যুবক। তবে পরিবারের দাবি তিনি ভোলাগঞ্জ থেকে এসেছেন। শুরুর দিকে কেউ গুরুত্ব না দিলে ও পরবর্তীতে তার মধ্যে করোনা উপসর্গ দেখা দিলে সোমবার দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই আনোয়ারকে বিষয়টি জানানো হয়। তিনি ওই ওয়ার্ডের ইউপি সদস্য শওকত হোসেনকে ফোন করে বিষয়টি জানান এবং ওই ব্যক্তিকে পারিবারিক কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন।

এ ব্যাপারে পশ্চিম পাগলা ইউপির ৭ নম্বর ওয়ার্ড সদস্য শওকত হোসেন বলেন, খবর পেয়ে তার বাড়িতে যাই। তার মাঝে সর্দি-কাশির মতো করোনা উপসর্গ থাকায় তাকে তাৎক্ষণিকভাবে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি এখন হাসপাতালে কোয়ারেন্টাইনে আছেন। তার পরিবারকে প্রাথমিক কোয়ারেন্টাইন মেনে চলার নির্দেশ দেয়া হয়েছে।

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. জিয়াউর রহমান বলেন, ‌রোগীর সামান্য উপসর্গ আছে। বর্তমান সম‌য়ে এমন উপস‌র্গকেও গুরুত্ব দি‌তে হয়। তাই তা‌কে সদর হাসপাতা‌লের কোয়া‌রে‌ন্টাইনে রাখা হ‌য়ে‌ছে। তা‌কে চি‌কিৎসা দেয়া হ‌চ্ছে। তবে নমুনা সংগ্রহ করা হয়‌নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT