দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
সুনামগঞ্জে বাস-লেগুনা সংঘর্ষ : নিহত ৬, আহত হয়েছেন ৮ জন

সুনামগঞ্জে বাস-লেগুনা সংঘর্ষ : নিহত ৬, আহত হয়েছেন ৮ জন

০২ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ থানার পাথারিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে ছয় যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আটজন। এর মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার সকাল সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের দুর্বকান্দা গ্রামের ইষ্টু মিয়ার ছেলে মো. সাগর মিয়া (১৬), একই গ্রামের ফজল মিয়ার ছেলে মো. লিমন মিয়া (১৭), মো. আলীর ছেলে মো. আফজাল মিয়া (১৭) ও লেগুনার চালক জয়কলস ইউনিয়নের ঘাগলি গ্রামের আলী আকবরের ছেলে মো. নোমান (২৮)। তাৎক্ষণিকভাবে নিহত বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, জেলার দিরাই উপজেলা থেকে লিমন নামের একটি বাস সুনামগঞ্জ যাচ্ছিল। অপরদিকে একটি লেগুনা দিরাই আসছিল। পাথারিয়ায় আসার পর যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হয়ে পাশের খাদে পড়ে যায়। এসময় লেগুনায় থাকা ছয় যাত্রী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ ও জেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে।

সুনামগঞ্জ ফায়ার সার্ভিস উপসহকারী পরিচালক জাবেদ হোসেন জানান, আমাদের ফায়ার সার্ভিসের টিম গঠনাস্থলে কাজ করছে। এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হারুণ অর রশিদ দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানান, পুলিশ ও ফায়াস সার্ভিসের লোকজন উদ্ধার তৎপরতা শুরু করেছে। ঘটনার পর থেকে বাসচালক ও হেলপার পলাতক রয়েছেন। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT