দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
সুযোগ-সুবিধা দিয়ে খেলাপি ঋণ আদায় হবে : বলেছেন, অর্থমন্ত্রী

সুযোগ-সুবিধা দিয়ে খেলাপি ঋণ আদায় হবে : বলেছেন, অর্থমন্ত্রী

ঢাকা, ০৪ আগষ্ট ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ রোববার সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকে বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান ও এমডিদের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ঋণ খেলাপি যারা টাকা পরিশোধ করতে ইচ্ছুক, কিন্তু নানা সমস্যার কারণে পরিশোধ করতে পারছে না তাদেরকে সুযোগ-সুবিধা দিয়ে খেলাপি ঋণ আদায় করা হবে।

অর্থমন্ত্রী বলেন, ১৬ শতাংশ, ১৪ শতাংশ সুদে কখনো খেলাপি ঋণ আদায় হবে না। শুধু ব্যালন্স শিট বড় করে কি লাভ। টাকাই যদি ফিজিক্যালি আদায় না হয়। এভাবে খেলাপি ঋণ বাড়িয়ে লাভ কি? তার চেয়ে ভাল সুযোগ- সুবিধা দিয়ে টাকা আদায় করা।

তিনি বলেন, ব্যাংক মালিকরা সিঙ্গেল ডিজিট সুদ বাস্তবায়নে কথা দিয়েছেন। শিগগিরই সিঙ্গেল ডিজিট সুদ ও সিঙ্গেল ডিজিট ডিপোজিট রেট বাস্তবায়নে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হবে। নয় ও ছয় বাস্তবায়ন হলে ঋণ খেলাপিদের এক্সিটের ব্যবস্থা হয়ে যাবে।

আ হ ম মুস্তফা কামাল বলেন, যারা ব্যাংক থেকে ফেরত না দেওয়ার উদ্দ্যশ্যে টাকা নিয়েছে, তারা সে টাকা ব্যবহার করতে পারবে না। তাদেরকে আইনের আওতায় এনে টাকা আদায় করা হবে। তাদের উদ্দেশ্য সফল হবে না। ব্যাংক আমাদের অর্থনীতির প্রায় ৮২ শতাংশ। সুতরাং এমন ভাবে কোন কিছু বলিয়েন না যেটা সামগ্রিক ব্যাংক খাতের উপর প্রভাব পড়ে।

অর্থমন্ত্রী বলেন, বেসিক ব্যাংক প্রবলেম ব্যাংক। ফারমার্স ব্যাংকেও সমস্যা ছিল। কিন্তু আমরা চাইলেই কোন ব্যাংক বন্ধ করে দিতে পারি না। তবে এটা ঠিক আমাদের ব্যাংকিং খাত যেভাবে বেড়ে উঠার কথা ছিল সেভাবে উঠতে পারেনি। আমরা ব্যাংকিং খাতের স্বাভাবিকতা ফিরিয়ে আনতে কাজ করছি। গত ৬ মাস আগেও ব্যাংকিং খাতকে বলা হতো লুটপাটের খাত। এখন আর সে কথা বলার সুযোগ নেই।

বৈঠকে প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম, বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবিরসহ দেশের সকল বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান ও এমডিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT