দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
সুষ্ঠু বিচার হলে এভাবে ধর্ষণ বাড়ত না : বলেছেন, মির্জা আব্বাস

সুষ্ঠু বিচার হলে এভাবে ধর্ষণ বাড়ত না : বলেছেন, মির্জা আব্বাস

ঢাকা, ০৯ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ মঙ্গলবার সকালে রাজধানীর ওয়ারী থানার বনগ্রামে শিশু সামিয়া আক্তার সায়মার বাসায় তার পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘দেশে বর্তমানে কারো নিরাপত্তা নেই। পরিস্থিতি খুবই ভয়াবহ আকার ধারণ করেছে। এখন ধর্ষকের দেশে পরিণত হয়েছে বাংলাদেশ।’ সুষ্ঠু বিচার হলে ধর্ষণ বাড়ত না বলে মনে করেন তিনি। সম্প্রতি শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়। অভিযুক্ত হারুন অর রশিদ নামের এক যুবক গ্রেপ্তার করেছে পুলিশ।

মির্জা আব্বাস বলেন, ‘আইনশৃঙ্খলা ও অর্থনীতি কোনো দিক থেকেই বাংলাদেশ আজ ভালো নেই। দেশে শৃঙ্খলা থাকলে এভাবে গণহারে ধর্ষণের মতো ঘটনা ঘটতো না। বাংলাদেশ আজ ধর্ষকের দেশে পরিণত হয়েছে। যদি অপরাধ বা ধর্ষণের বিচার হতো তাহলে এভাবে ধর্ষণ বেড়ে যেত না।’

বিএনপির এ নেতা বলেন, ‘সবক্ষেত্রেই দেশে এক ধরনের বিচারহীনতা শুরু হয়েছে। যার প্রমাণ সাত বছরের শিশু সামিয়াকে ধর্ষণ করে হত্যার ঘটনা।’

আব্বাস বলেন, ‘ধর্ষককে শুধু গ্রেপ্তার করলেই হবে না, সরকারকে আরও কিছু পদক্ষেপ নিতে হয়। আজকে দেশে কোনো কিছু ঘটলেই বিরোধী দলের ওপর দোষ ছাপানো হয়। কোনো বিষয়ে আমাদের প্রতিবাদ করতে দেয়া হয় না। গত কয়েক দিনে বিএনপি অফিসের সামনে থেকে বেশ কয়েকজন কর্মীকে গ্রেপ্তার করে নিয়ে গেছে অহেতুক। সব মিলিয়ে দেশের পরিস্থিতি ভালো নয়।’

এসময় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, কাজী আবুল বাশারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে নিহত সায়মার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT