দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
সেতু নির্মাণে মানুষের কাটা মাথা লাগবে- এ গুজবটি দুবাই থেকে ফেসবুকে প্রথম প্রচার করা হয় : বলেছেন, আইজিপি

সেতু নির্মাণে মানুষের কাটা মাথা লাগবে- এ গুজবটি দুবাই থেকে ফেসবুকে প্রথম প্রচার করা হয় : বলেছেন, আইজিপি

ঢাকা, ২৪ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ বুধবার পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, সেতু নির্মাণে মানুষের কাটা মাথা লাগবে- এই গুজবটি দুবাই থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রথম প্রচার করা হয়েছে। এই পোস্টটি করেছেন একজন প্রবাসী বাংলাদেশি। তাকে সনাক্ত করা হয়েছে। এসব গুজব প্রতিরোধে মাঠ পর্যায়ে সব ইউনিটকে নির্দেশনা দেওয়া হয়েছে।

জাবেদ পাটোয়ারী আরো বলেন, গুজব ছড়ানোর কাজে ব্যবহৃত ৬০টি ফেসবুক লিঙ্ক ও ২৫টি ইউটিউব লিঙ্ক এবং ১০ টি নিউজ পোর্টাল বন্ধ করা হয়েছে। এই সমস্ত ফেসবুক লিঙ্ক ও ইউটিউব লিঙ্কের মাধ্যমে সুপরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছিল। সম্প্রতি ছেলেধরা সন্দেহে যতগুলো ঘটনা ঘটেছে সবই গুজব। যারা নিহত হয়েছে কেউই ‘ছেলেধরা’ ছিলেন না বলে জানান তিনি।

একটি স্বার্থান্বেষী মহল গুজব রটিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে জানিয়ে তিনি বলেন, এই গুজব রটিয়ে কয়েকদিন আগে ছেলেধরা সন্দেহে আটজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশের তদন্তে উঠে এসেছে তারা সবাই নিরপরাধ ছিলেন। একটি গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটাতে চাচ্ছে। পুলিশ এ বিষয়ে সতর্ক রয়েছে। গুজব রটানোর অভিযোগে এ পর্যন্ত ১০৩ জনকে গ্রেপ্তার ও ৩১টি মামলা করা হয়েছে। এ বিষয়ে কাল বৃহস্পতিবার (২৫ জুলাই) থেকে সপ্তাহব্যাপী সচেতনতা কর্মসূচি শুরু করবে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT