দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকীতে জনতা ভবনে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় জনতা পার্টির উদ্যোগে বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকী পালিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স
সৌদি আরবে আজীবন থাকা, কাজ ও ব্যবসার অপূর্ব সুযোগ হচ্ছে : খরচ জেনে নিন

সৌদি আরবে আজীবন থাকা, কাজ ও ব্যবসার অপূর্ব সুযোগ হচ্ছে : খরচ জেনে নিন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২৯ আগষ্ট ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): বিদেশি পেশাজীবী ও বিনিয়োগকারীদের স্থায়ীভাবে বসবাসের জন্য সুযোগ দিয়ে থাকে সৌদি আরব। মূলত রেসিডেন্সি প্রোগ্রামের আওতায় এ সুযোগ মেলে; যা ‘সৌদি গ্রিন কার্ড’ নামেও পরিচিত। এই প্রোগ্রামের আওতায় বিদেশি নাগরিকরা কোনো স্থানীয় স্পন্সর বা কফিল ছাড়াই দেশটিতে বসবাস, কাজ এবং ব্যবসার সুযোগ পান।

 

দেশটির ‘ভিশন ২০৩০’-এর অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যার মূল লক্ষ্য হলো দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী এবং বিদেশি মেধা ও বিনিয়োগকে আকৃষ্ট করা।

 

যদি আপনি এ রেসিডেন্সি পোগ্রামের আওতায় যান, তাহলে এই প্রোগ্রামে যেসব সুবিধা পাবেন

 

* পরিবার নিয়ে সৌদি আরবে থাকার সুযোগ।

* নিজস্ব ব্যবসা শুরু করার বা যেকোনো বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করার স্বাধীনতা।

* সৌদিতে সম্পত্তি কেনা ও তার মালিকানা লাভের সুযোগ (তবে মক্কা, মদিনা ও সীমান্ত এলাকার ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না)।

* নিজ দেশ থেকে অবাধে আসা-যাওয়ার সুবিধা।

* স্ত্রী ও সন্তানদের স্পন্সর করার সুযোগ।

 

রেসিডেন্সির প্রকারভেদ

এই প্রোগ্রামের অধীনে দুই ধরনের রেসিডেন্সি পাওয়া যায়—

 

স্থায়ী রেসিডেন্সি

এ জন্য এককালীন আট লাখ সৌদি রিয়াল ফি দিতে হবে; যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৫৯ লাখ টাকার সমান। এই রেসিডেন্সির মেয়াদ আজীবন বৈধ থাকবে।

 

নবায়নযোগ্য রেসিডেন্সি

এর জন্য প্রতি বছর এক লাখ সৌদি রিয়াল দিতে হবে; যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩ লাখ টাকার সমান। এটি প্রতিবছর নবায়ন করা যাবে।

 

কারা আবেদন করতে পারবেন?

আবেদনের জন্য আপনার নিম্নলিখিত শর্তগুলো পূরণ করতে হবে—

 

* বয়স হতে হবে ২১ বছরের বেশি।

* নিজ দেশের বৈধ পাসপোর্ট থাকতে হবে।

* শারীরিকভাবে সুস্থ থাকতে হবে এবং কোনো ফৌজদারি অপরাধের রেকর্ড থাকা যাবে না।

* বৈধভাবে সৌদি আরবে প্রবেশ করতে হবে।

* প্রমাণ দেখাতে হবে আর্থিক সচ্ছলতার।

 

কীভাবে আবেদন করবেন? আবেদনের প্রক্রিয়াটি খুবই সহজ

 

* প্রথমে পিআর.গভ.এসএ (pr.gov.sa) এই অফিশিয়াল ওয়েবসাইটে যান।

* সেখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে অনলাইন ফর্মটি পূরণ করুন।

* প্রয়োজনীয় কাগজপত্র (যেমন : পাসপোর্ট, ব্যাংক স্টেটমেন্ট, মেডিকেল রিপোর্ট) আপলোড করুন।

* অনলাইনেই নির্ধারিত ফি জমা দিন।

* আবেদনের অনুমোদন পেতে ১ থেকে ৩ মাস সময় লাগতে পারে।

 

গুরুত্বপূর্ণ কিছু বিষয়

 

* আপনি রেসিডেন্সি পেলেও আপনার সন্তানরা স্বয়ংক্রিয়ভাবে রেসিডেন্সি পাবে না।

* মক্কা, মদিনা এবং সীমান্ত অঞ্চলের মধ্যে কোনো সম্পত্তি কেনা যাবে না।

* নবায়নযোগ্য রেসিডেন্সি সময়মতো নবায়ন করতে হবে।

 

সূত্র: সাচ.পিকে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT