দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত

সৌদি আরব রোজায় মসজিদে তারাবি বন্ধ করল

হেলথ ডেস্ক, ১৩ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): পবিত্র রমজানের বাকি আর বেশিদিন নেই। এই মাসে রোজা রাখার পাশাপাশি মসজিদে জামাত সহকারে তারাবি নামাজ আদায় ধর্মপ্রাণ মুসলিমরা। তবে এবার সংক্রামক মহামারী করোনাভাইরাসের কারণে অনেক দেশই মসজিদে নামাজ আদায় বন্ধ করেছে। আগে ওমরা হজ স্থগিত করা সৌদি আরব এবার মসজিদে তারাবি নামাজ স্থগিত করেছে।

খবর গালফ নিউজের খবরে বলা হয়েছে, আসন্ন রমজানে সব মসজিদে তারাবি নামাজ স্থগিত করে মুসল্লিদের মসজিদের পরিবর্তে নিজ নিজ ঘরে তারাবি নামাজ পড়ার অনুরোধ করেছে সৌদি আরবের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

সৌদির ধর্মমন্ত্রী ড. আব্দুল লতিফ আল শেখ জানিয়েছেন, করোনা ঠেকাতে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় স্থগিতের চেয়েও তারাবি নামাজ স্থগিত গুরুত্বপূর্ণ। কারণ এ নামাজে মানুষ সমাগম বেশি হয়। করোনা দুর্যোগ কাটিয়ে উঠার জন্য তিনি সকল নাগরিককে আল্লাহর কাছে প্রার্থনা করার অনুরোধও জানান।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতদের জানাজায় ৫-৬ জনের বেশি উপস্থিত হওয়া যাবে না বলেও নির্দেশনা জারি করেছে সৌদি ধর্ম মন্ত্রণালয়।

ধর্মমন্ত্রী ড. আব্দুল লতিফ বলেছেন, ‘কবরস্থানে জানাজার নামাজে মৃতের আত্মীয়দের পাঁচ থেকে ছয়জনের বেশি জড়ো হওয়া ঠিক নয়। এতে ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে। বাড়িতে অবস্থান করে মৃত ব্যক্তির জন্য বেশি করে প্রার্থনা করা উচিত।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী সোমবার সকাল পর্যন্ত সৌদি আরবে ৪ হাজার ৪৬২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে এখন পর্যন্ত মারা গেছেন ৫৯ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT