দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
স্পেন ছেড়ে বার্সা তারকা আলি দুরসুন নাকি সৌদি লিগে যাচ্ছেন

স্পেন ছেড়ে বার্সা তারকা আলি দুরসুন নাকি সৌদি লিগে যাচ্ছেন

স্পোর্টস ডেস্ক, ২৮ ডিসেম্বের ২০২৪ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার ডাচ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের ভবিষ্যৎ ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বার্সার অন্যতম সেরা এই তারকার এজেন্ট আলি দুরসুন নাকি সৌদি প্রো লিগে খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু করেছেন।

 

স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের রিপোর্ট অনুযায়ী, ডি ইয়ংয়ের এজেন্ট সৌদি ক্লাবগুলোর সাথে লিগের আর্থিক স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী সম্ভাবনা নিয়ে প্রাথমিক আলোচনা করেছেন। ২০৩৪ ফিফা বিশ্বকাপের আয়োজক দেশের স্বীকৃতি পাওয়ার পর সৌদি প্রো লিগ আন্তর্জাতিক তারকাদের জন্য একটি লোভনীয় গন্তব্য হয়ে উঠেছে। তবুও, ডি ইয়ংয়ের সৌদি আরবে যাওয়ার বিষয়ে আনুষ্ঠানিক কোনো আলোচনা এখনও হয়নি।

 

ডি ইয়ংয়ের বর্তমান চুক্তি ২০২৬ সাল পর্যন্ত হলেও, ক্লাবটি আর্থিক চাপে থাকা অবস্থায় তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। বার্সেলোনা তার চুক্তি নবায়ন করতে চাইলেও, তার বেতন উল্লেখযোগ্যভাবে কমানোর পরিকল্পনা করছে। বর্তমানে ডি ইয়ং বছরে ৯ মিলিয়ন ইউরো নেট উপার্জন করেন, এর সাথে ৪.২ মিলিয়ন লয়ালটি বোনাস এবং মৌসুমের ৬০% ম্যাচ খেললে অতিরিক্ত ২ মিলিয়ন পাওয়ার সুযোগ রয়েছে। এই আর্থিক চুক্তি বার্সার জন্য ক্রমেই অসম্ভব হয়ে পড়ছে।

 

সৌদি প্রো লিগই একমাত্র প্রতিযোগিতা যা ডি ইয়ংয়ের বর্তমান বেতনের সাথে মিল রাখতে সক্ষম। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন তারকা খেলোয়াড়কে দলে টেনে লিগটি নিজেদের বৈশ্বিক উচ্চতায় নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যা ডি ইয়ংয়ের জন্য একটি আকর্ষণীয় বিকল্প।

 

বার্সেলোনার ক্রীড়া পরিচালক ডেকো এবং প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তার নেতৃত্বে ক্লাবটি কঠোর অবস্থান নেওয়ার পরিকল্পনা করছে। যদি ডি ইয়ং চুক্তি নবায়নে রাজি না হন, তবে কোচ হানসি ফ্লিকের পরবর্তী মৌসুমের পরিকল্পনা থেকে তাকে বাদ দেওয়া হতে পারে। এমনকি ২০২২ সালেও বার্সা ডি ইয়ংকে বিক্রি করার পরিকল্পনা করেছিল এবং তার বিকল্প হিসেবে কার্লোস সোলারের নামও ঠিক করেছিল।

 

যদি ডি ইয়ং ২০২৬ পর্যন্ত চুক্তি চালিয়ে যেতে চান, তবে ফ্রি ট্রান্সফারে তাকে হারানোর ঝুঁকি নেবে বার্সা, যা ক্লাবের জন্য একটি বড় আর্থিক ক্ষতি হতে পারে।

 

আগামী কয়েক মাসে ডি ইয়ংয়ের ভবিষ্যৎ নির্ধারিত হবে। তিনি কি কম বেতনে বার্সেলোনার সাথে চুক্তি নবায়ন করবেন, নাকি সৌদি প্রো লিগে উচ্চমূল্যের চুক্তি করবেন, অথবা চুক্তি শেষ হওয়া পর্যন্ত ক্লাবে থেকে যাবেন, তা এখনও নিশ্চিত নয়। তার ইনজুরি এবং ক্লাবের আর্থিক সীমাবদ্ধতা এই অনিশ্চয়তা আরও বাড়িয়ে দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT