দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেনকে অবিলম্বে শপথ পাঠ করাতে হাইকোর্টের নির্দেশ

স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেনকে অবিলম্বে শপথ পাঠ করাতে হাইকোর্টের নির্দেশ

ঢাকা, ১০ জানুয়ারী ২০২৪ইং (দেশপ্রেম রিপোর্ট): ঢাকা-৪ আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করে আদেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। পাশাপাশি নির্বাচনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেনকে অবিলম্বে শপথবাক্য পাঠ করাতে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে সংসদ সচিবালয়ের সচিবকে তার শপথের আয়োজন করতেও বলা হয়েছে। বুধবার আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার জজ আদালত এ আদেশ দেন।

 

এর আগে মঙ্গলবার ঢাকা-৪ আসনের জাতীয় সংসদ নির্বাচনের ফল স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আবেদন করেন বিজয়ী স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন। আপিল বিভাগের চেম্বার জজ আদালতে এ আবেদন করা হয়।

 

উল্লেখ্য, ঢাকা-৪ আসনে পরাজিত নৌকার প্রার্থী সানজিদা খানম সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন ওই আসনের ১৮টি কেন্দ্রে ভোট কারচুপি ও জালিয়াতি করা হয়েছে উল্লেখ করে হাইকোর্টে রিট করেন। এসব অভিযোগের স্বপক্ষে প্রমাণও জমা দেন তিনি। রিট আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ আসনটির ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত রাখতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দেন। একইসঙ্গে আগামী ১০ দিনের মধ্যে ইসিকে এসব অভিযোগের তদন্ত করার নির্দেশ দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT