দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
স্বাধীনতার ৫০ বছরেও জনগণ দুর্নীতি ও দুঃশাসন থেকে মুক্তি পায়নি : বলেছেন, জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু

স্বাধীনতার ৫০ বছরেও জনগণ দুর্নীতি ও দুঃশাসন থেকে মুক্তি পায়নি : বলেছেন, জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু

সাভার (ঢাকা), ১৬ ডিসেম্বর ২০২২ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ শুক্রবার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতীয় পার্টির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ শেষে গণমাধ্যম কর্মীদের জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, স্বাধীনতার ৫০ বছরেও জনগণ দুর্নীতি ও দুঃশাসন থেকে মুক্তি পায়নি।

তিনি বলেন, ‘পঞ্চাশ বছরেও স্বাধীনতার চেতনা বাস্তবায়ন হয়নি। শোষণ, বঞ্চনা, দুর্নীতি ও দুঃশাসন থেকে মুক্তি পায়নি দেশের মানুষ। দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি মেলেনি।’

জাতীয় পার্টি মহাসচিব বলেন, ‘স্বাধীনতা বিরোধীদের সাথে অনেক রাজনৈতিক দলের সম্পর্ক আমরা দেখেছি। স্বাধীনতা বিরোধীদের সাথে কোনো রাজনৈতিক সম্পর্ক হতে পারে না। জাতীয় পার্টি কখনো স্বাধীনতা বিরোধীদের সাথে সম্পর্ক করবে না।’

‘মানুষ আজও গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত’ মন্তব্য করে মুজিবুল হক চুন্নু বলেন, ‘সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত হয়নি। বেকারত্ব দূর করতে দেশে কোনো উদ্যোগ নেই। এতেই প্রমাণ হয়, দেশের মানুষ স্বাধীনতার স্বাদ উপভোগ করতে পারছে না। তাই, আগামী প্রজন্ম যেন স্বাধীনতার প্রকৃত স্বাদ ভোগ করতে পারে সেজন্য সকল রাজনৈতিক শক্তির ঐক্যমত জরুরি। স্বাধীনতার চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই।’

তিনি বলেন, ‘শুধু পদ্ধতিগত কারণেই সুষ্ঠু নির্বাচন সম্ভব হচ্ছে না। আনুপাতিক হারে নির্বাচন হলে নির্বাচনে শুধু মার্কা থাকবে, কোনো প্রার্থী থাকবে না। তাই নির্বাচনে কেউ প্রভাব বিস্তার করবে না। শুধু আনুপাতিক হারেই নির্বাচন সুষ্ঠু হতে পারে।’

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ, চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা জেলা সাধারণ সম্পাদক ইসরাফিল খোকন, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক বাহারুল ইসলাম ইমতিয়াজ, কেন্দ্রীয় নেতা আব্দুস সাত্তার, মোহাম্মদ আলী, গোলাম কাদির, মেহেদী হাসান শিপন, কাজী আব্দুল হামিদ, আবুল হাসনাত আজাদ, আব্দুর রহিম, আশুলিয়া থানার সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, সাভার থানার নেতা মাহফুজুর রহমান।

সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় ছাত্র সমাজ নেতা আল আমিন সরকার, যুব সংহতির আশুলিয়া থানার আহ্বায়ক মো. হাবিবুর রহমান হাবিব, বখতিয়ার রানা, স্বেচ্ছাসেবক পার্টির শাহাদাত হোসেন স্বপন, ছাত্রসমাজের আমিরুল ইসলাম চৌধুরী শিশির, সৌরভ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT