দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
স্বাধীনতা দিবসে ২৪২ বছরের রীতি ভেঙে সামরিক কুচকাওয়াজ হলো যুক্তরাষ্ট্রে

স্বাধীনতা দিবসে ২৪২ বছরের রীতি ভেঙে সামরিক কুচকাওয়াজ হলো যুক্তরাষ্ট্রে

Mandatory Credit: Photo by ERIK S LESSER/EPA-EFE/Shutterstock (10327819aa) US Army Old Guard Fife and Drum Corps participate in 'America's Independence Day Parade' along Constitution Avenue during US Independence Day celebrations in Washington, DC, USA, 04 July 2019. The 'Salute to America' Fourth of July activities include remarks by US President Donald J. Trump, a parade, military flyovers and fireworks. Fourth of July Salute to America celebrations in Washington, DC, USA - 04 Jul 2019

ইন্টারন্যাশনাল ডেস্ক, ০৫ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): ২৪২ তম স্বাধীনতা দিবসে প্রথমবারের মতো রীতি ভেঙে সামরিক কুচকাওয়াজ হলো যুক্তরাষ্ট্রে। এক মাইল দীর্ঘ এই কুচকাওয়াজে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা অংশ নেয়। স্থানীয় সময় বৃহস্পতিবার এই কুচকাওয়াজে অংশ নেয় ৭৫০ থেকে ৮০০ সেনা সদস্য। এ সময় ট্যাংক, শক্তিশালী বি-ফিফটি টু স্টিলথ বোমারু বিমান ও সর্বাধুনিক ব্লু অ্যাঞ্জেলসের বহরও ছিল।

রাজধানী ওয়াশিংটনের জাতীয় স্মৃতিসৌধের কাছে হাজার হাজার মানুষ মুগ্ধ নয়নে সামরিক কুচকাওয়াজ ও বিমান বাহিনীর কসরত উপভোগ করে। তারা আতশবাজির চোখ ধাঁধানো ঝলকানিও উপভোগ করে। তাদের দাবি, এত মনোমুগ্ধকর আতশবাজির ঝলকানি তারা কখনো দেখেনি। দিবসটি উপলক্ষে রাজধানী ওয়াশিংটনের জাতীয় স্মৃতিসৌধে আব্রাহাম লিঙ্কনের বিশাল ভাস্কর্যের সামনে ট্রাম্প এই ভাষণ দেন। এ সময় তিনি ‘রাজনৈতিক বিভক্তি’ ভুলে জাতীয় ঐক্যের আহ্বান জানান।

২০ মিনিটের ভাষণে ট্রাম্প গত আড়াইশ বছরে সেনাবাহিনীর সদস্য ও আমেরিকার নায়কদের ভূয়সী প্রশংসা করেন। বলেন, ‘কি অসাধারণ দেশ! আমেরিকানদের কাছে অসম্ভব বলে কিছুই নেই। অতীতের যেকোন সময়ের তুলনায় বর্তমানে আমেরিকা সবচেয়ে শক্তিশালী।’

মেক্সিকো সীমান্তরক্ষী বাহিনীর সদস্য ও শুল্ক এজেন্সির সদস্যদের আলাদা করে প্রশংসা করেন। সমালোচকরা ধারণা করেছিল, ট্রাম্প তাঁর ভাষণে রাজনৈতিক বক্তব্য দেবেন। কিন্তু তিনি নিজের রাজনৈতিক কর্মকাণ্ড ও নীতি সম্পর্কে কোনো বক্তব্যই দেননি।

বিগত প্রায় ৭ দশকে স্বাধীনতা দিবস উপলক্ষে লিঙ্কন মেমোরিয়াল হলে কোন প্রেসিডেন্ট বক্তব্য দেননি। সর্বশেষ, ১৯৬৩ সালে নাগরিক আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়র ‘আই হ্যাভ এ ড্রিম’ শিরোনামে তাঁর বিখ্যাত ভাষণ দিয়েছিলেন।

তবে ট্রাম্পের ভাষণের সময় তাঁর বিরোধীরা ‘বেবি ট্রাম্প’ উড়িয়ে রাখে। এ বেবি ট্রাম্প উড়ানোর জন্য পূর্বেই তারা অনুমতি নিয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT