দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
হজরত শাহজালাল (রহ.) এর ৭০০তম ওরসে শেখ হাসিনা ও খালেদার পক্ষে গিলাফ প্রদান

হজরত শাহজালাল (রহ.) এর ৭০০তম ওরসে শেখ হাসিনা ও খালেদার পক্ষে গিলাফ প্রদান

২৩ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): সিলেটে গিলাফ চড়ানোর মধ্য দিয়ে উপমহাদেশের অন্যতম ইসলাম প্রচারক হজরত শাহজালাল (রহ.) এর ৭০০তম ওরস শুরু হয়েছে। এ উপলক্ষে দেশ-বিদেশের লাখো ভক্ত-অনুরাগীর ঢল নেমেছে দরগাহ প্রাঙ্গণে। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে মাজারে গিলাফ ছড়ানোর মাধ্যমে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মাজারে গিলাফ দেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। আর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে গিলাফ দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র ও কেন্দ্রীয় বিএনপির সদস্য আরিফুল হক চৌধুরী।

দুই দিনব্যাপী ওরস উপলক্ষে দরগাহ সেজেছে উৎসবের সাজে। দলবেঁধে আসা দেশ-বিদেশের ভক্তদের হাতে ছিল নানা রঙয়ের গিলাফ। আর মুখে মুখে উচ্চারণ ‘লালে লাল বাবা শাহজালাল’!

ভক্তরা জানান, হজরত শাহজালাল (রহ.) আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও বিশ্ব শান্তির কামনা করছেন তারা। হজরত শাহজালাল (রহ.) মাজার কমিটির সেক্রেটারি সামান মাহমুদ খান জানান, ওরস উপলক্ষে সব প্রস্তুতিই সম্পন্ন করা হয়েছে। ওরসে প্রতিবারের মতো এবারো লাখো ভক্ত-অনুরাগীর সমাগম ঘটেছে।

তিনি বলেন, বুধবার ফজরের নামাজ শেষে আখেরি মোনাজাতের মাধ্যমে ওরস শেষ হবে। মোনাজাতের পরপরই ভক্তদের শিরনি বিতরণের মধ্য দিয়ে শেষ হবে ওরসের আনুষ্ঠানিকতা।
ওরস নির্বিঘ্ন করতে মাজার এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, ওরস উপলক্ষ্যে পুলিশের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ১০টি পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। নিরাপত্তার স্বার্থে মাজারের ভেতরে ও বাইরে প্রায় অর্ধশতাধিক ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT