দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
হুইলচেয়ারে ক্যামেরাবন্দি হলেন সময়ের জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানা

হুইলচেয়ারে ক্যামেরাবন্দি হলেন সময়ের জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানা

বিনোদন ডেস্ক, ২৪ জানুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): মাথায় টুপি, মুখে কালো মাস্ক, হাতে মোবাইল, আর লাল সোয়েটার পরে বসে আছেন হুইলচেয়ারে। সম্প্রতি ভারতের একটি বিমানবন্দরে এভাবেই ক্যামেরাবন্দি হলেন সময়ের জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানা। খবর : টাইমস অব ইন্ডিয়া

 

সময়টি দুর্দান্ত যাচ্ছে দক্ষিণের জনপ্রিয় তারকার। ২০২৪ সালের শেষের দিকে মুক্তি পায় ‘পুষ্পা ২-দ্য রুল’ সিনেমা। এরপরই বক্স অফিসে ভাঙতে থাকে একের পর এক রেকর্ড। ২০২৫ সালের জন্যও হাতে আছে বিগ বাজেটের কয়েকটি সিনেমা।

 

তার মধ্যে সালমান খানের সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধছেন তিনি। এর মাঝেই দুর্ঘটনার শিকার হন এই নায়িকা। জানা যায়, বছরের শুরুতে জিম করার সময় পায়ে চোট পেয়েছেন রাশমিকা। চোটের তীব্রতা এতই যে কিছুদিন বিশ্রাম নিয়ে শ্যটিং সেটে ফিরতে চান তিনি, ফলে সাময়িক বন্ধও রয়েছে ছবির শ্যটিংয়ের কাজ। এর জন্য হাঁটতেও পারছেন না তিনি, চলাচল করতে হচ্ছে হুইলচেয়ারে। আর এ সময়ই ক্যামেরাবন্দি হন এই নায়িকা।

 

এদিকে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি বক্স অফিসে মুক্তি পেতে চলেছে এই অভিনেত্রীর ‘ছাভা’ সিনেমা। এতে তার বিপরীতে আছেন ভিকি কৌশল। এ ছাড়া ‘থামা’ নামে আরও একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। আর সালমানের বিপরীতে ‘সিকান্দার’ আসছে এ বছরের ঈদে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT