দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
হুমকির প্রতিবাদে যা বলছেন অপূর্ব

হুমকির প্রতিবাদে যা বলছেন অপূর্ব

বিনোদন ডেস্ক, ২১ ডিসেম্বের২০২৪ইং (দেশপ্রেম রিপোর্ট): বিনোদন জগতের ছোটপর্দার স্বনামধন্য অভিনেতা জিয়াউল হক অপূর্বর বড়পর্দায় মুক্তি পেয়েছে ‘চালচিত্র’। গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) কলকাতায় প্রথম সিনেমাটি মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন প্রতিম ডি গুপ্ত। কথা ছিল এদিন কলকাতায় গিয়ে সিনেমার প্রিমিয়ারে উপস্থিত থাকবেন অপূর্ব। কিন্তু ভিসা পেয়েও নাকি ভারতে যেতে পারেননি অভিনেতা।

আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, প্রায়শই নাকি হুমকি মিলছে ঢাকার তারকাদের। সেই কারণে সব ঠিক থাকা সত্ত্বেও নিজের প্রথম সিনেমার প্রিমিয়ারে থাকতে পারলেন না অপূর্ব।

এমন খবরকে ভিত্তিহীন বলে জানিয়েছেন অপূর্ব। তিনি বলেন, এই খবরের কোনো সত্যতা নেই। আমি শুটিং করছি। আগে থেকে শুটিং সিডিউল থাকায় ইচ্ছে থাকা সত্ত্বেও সিনেমাটির প্রিমিয়ারে অংশ নিতে পারিনি। এ মুহূর্তে শুটিংস্পট থেকে কথা বলছি। তিনি আরও বলেন, সিনেমার প্রিমিয়ারে উপস্থিত থাকা প্রসঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করেনি। তাদের নিউজেও আমার কোনো বক্তব্য নেই। তবে তাদের খবরে যে হুমকির কথা বলা হচ্ছে, তা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন।

এর আগে এমন ঘটনা ঘটেছে ভারতের গণমাধ্যমে। খবর রটে— গৃহবন্দি করা হয়েছে অভিনেতা চঞ্চল চৌধুরীকে। হিন্দুস্তান টাইমস, সংবাদ প্রতিদিন, নিউজ১৮সহ আরও কয়েকটি পত্রিকার অনলাইন বাংলা সংস্করণে এমন সংবাদ প্রকাশ করা হয়। মুহূর্তেই খবরটি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। বিষয়টি নজর এড়ায়নি চঞ্চলের। তিনি ভারতীয় সংবাদমাধ্যমের দাবি উড়িয়ে দিয়ে বলেন, ‘খবরটি ভিত্তিহীন। এমন খবরের কোনো ভিত্তি নেই। আমার সঙ্গে কেউ যোগাযোগ করে সংবাদ প্রকাশ করেনি।’

ঠিক এক সপ্তাহ পর আবার কলকাতার সংবাদমাধ্যমে মিথ্যাচার করা হলো অপূর্বকে নিয়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT