দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকীতে জনতা ভবনে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় জনতা পার্টির উদ্যোগে বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকী পালিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স
হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাবি শিক্ষার্থী সৈকত মাহমুদের মৃত্যু

হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাবি শিক্ষার্থী সৈকত মাহমুদের মৃত্যু

ঢাকা, ০৭ ফেব্রুয়ারী ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম সৈকত মাহমুদ। আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ঢাবি প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী।

সৈকত ঢাবির বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী। ঢাবিতে অ্যাকাউন্টিং বিভাগের এমবিএতে অধ্যয়নরত ছিলেন। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর।

জানা যায়, শুক্রবার সকাল থেকে শরীর হঠাৎ খারাপ হয় সৈকতের। একপর্যায়ে অবস্থা বেশি খারাপ হলের রুমমেটদের বিষয়টা জানান তিনি। পরে সকাল ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে সৈকতের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ঢাবি প্রক্টর গোলাম রব্বানী বলেন, ‘এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আমরা সবাই বিষণ্ণ। ওর জন্য আমরা সবাই যেন দোয়া করি।’

বিজয় একাত্তর হল সংসদের সহ-সাধারণ সম্পাদক আবু ইউনূস  বলেন, ‘মৃত্যুটি আমাদের জন্য খুবই দুঃখজনক। সকাল দশটার দিকে সৈকত অসুস্থ হয়ে পড়লে আমাদের হল সংসদসহ সবাই তাকে মেডিকেল নিয়ে যায়। পরে সেখানেই তার মৃত্যু হয়। সৈকতের মৃত্যুর বিষয়টি আমরা ইতিমধ্যেই তার পরিবারকে জানিয়েছি। আমরা পুরো বিজয় একাত্তর হল তার পরিবারের পাশে থাকব ইনশাল্লাহ।’

বিকালে বিশ্ববিদ্যালয়ের কবি জসিম উদ্দীন হল মাঠে সৈকতের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT