দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
১০০ উইকেট শিকারে সেরাদের তালিকায় মোস্তাফিজুর রহমান

১০০ উইকেট শিকারে সেরাদের তালিকায় মোস্তাফিজুর রহমান

স্পোর্টস ডেস্ক, ০৫ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): একদিনের ক্রিকেটে ১০০ উইকেটের মাইলফলকে পৌঁছালেন বাংলাদেশি তরুণ পেসার মোস্তাফিজুর রহমান। শুক্রবার বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে এ কৃতিত্ব দেখান কাটার বয়। এর আগে ৫ জন বাংলাদেশি বোলার ওয়ানডে ক্রিকেটে ১০০ উইকেট নেন।

তবে বাংলাদেশি বোলারদের মধ্যে তিনি সবচেয়ে কম ম্যাচ খেলে ১০০ উইকেট নেওয়ার গৌরব অর্জন করেন। মোস্তাফিজ ১০০ উইকেট নেন ৫৪তম ম্যাচে। বাংলাদেশি বোলারদের মধ্যেই শুধু দ্রুততম নন, এক্ষেত্রে বিশ্ব ক্রিকেটে তিনি চার নম্বরে।

ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে কম ম্যাচ খেলে ১০০ উইকেট নেন আফগান স্পিনার রশিদ খান। তিনি ১০০ উইকেট নেন মাত্র ৪৪ ম্যাচে। দ্বিতীয় স্থানে আছেন অজি পেসার মিশেল স্টার্ক। তিনি ১০০ উইকেটের মাইলফরক গড়েন ৫২ ম্যাচে। তৃতীয় স্থানে থাকা সাবেক পাকিস্তানি স্পিনার সাকলায়েন মুশতাক ১০০ উইকেট নিয়েছিলেন ৫৩ ম্যাচে। ৫৪ ম্যাচে ১০০ উইকেট নিয়ে মুস্তাফিজের সঙ্গে চার নম্বরে আছেন নিউজিল্যান্ডের শেন বন্ড।

পাকিস্তানির বিপক্ষে ম্যাচের আগে মোস্তাফিজের উইকেট ছিল ৯৮, ৫৩ ম্যাচে। প্রথম স্পেলে উইকেট না পেলেও দ্বিতীয় স্পেলের টানা দুই ওভারে উইকেট পান মুস্তাফিজুর রহমান। হারিস সোহেলকে ফিরিয়ে বাংলাদেশের ষষ্ঠ বোলার হিসেবে স্পর্শ করলেন ওয়ানডেতে একশ উইকেটের মাইলফলক।

ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ১০০ উইকেট শিকারী:

রশিদ খান ( আফগানিস্তান ) : ৪৪ ম্যাচ

মিচেল স্টার্ক(অস্ট্রেলিয়া): ৫২ ম্যাচ

সাকলঅইন মুশতাক(পাকিস্তান) : ৫৩ ম্যাচ

মোস্তাফিজুর রহমান ( বাংলাদেশ): ৫৪ ম্যাচ

শেন বন্ড(নিউজিল্যান্ড) : ৫৪ ম্যাচ

ব্রেট লী(অস্ট্রেলিয়া) : ৫৫ ম্যাচ

ইমরান তাহির(দ:আফ্রিকা) : ৫৮ ম্যাচ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT