দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকীতে জনতা ভবনে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় জনতা পার্টির উদ্যোগে বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকী পালিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স
১০ ডিসেম্বর বিএনপির পরাজয় ও বাংলাদেশের গণতন্ত্রের বিজয় হয়েছে : বলেছেন, আ ফ ম বাহাউদ্দীন নাছিম

১০ ডিসেম্বর বিএনপির পরাজয় ও বাংলাদেশের গণতন্ত্রের বিজয় হয়েছে : বলেছেন, আ ফ ম বাহাউদ্দীন নাছিম

ঢাকা, ১৩ ডিসেম্বর ২০২২ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ মঙ্গলবার রাজধানীর পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেছেন, ১০ ডিসেম্বর বিএনপির পরাজয় ও বাংলাদেশের গণতন্ত্রের বিজয় হয়েছে।

বাহাউদ্দীন নাছিম বলেন, মানুষ শান্তিতে আনন্দে সমাবেশে যোগ দিয়েছে। আওয়ামী লীগ নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছে। কারো ষড়যন্ত্র সফল হতে দেব না। বিএনপি যদি দেশের মধ্যে কোনো বিশৃঙ্খলা করে আওয়ামী লীগ ছাড় দেবে না।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ১০ডিসেম্বরকে ঘিরে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চেয়েছিল। আওয়ামী লীগ নেতাকর্মী সতর্ক পাহারায় ছিল তাই পারেনি।

১০ ডিসেম্বর বিএনপির পরাজিত হয়েছে, গণতন্ত্রের বিজয়ী হয়েছে। এদেশের বিএনপির সন্ত্রাসীদের কোনো জায়গায় দেয়নি জনগণ।

বাহাউদ্দীন নাছিম বলেন, আগামী নির্বাচনে জনগণের মেন্ডেন্ট নিয়ে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে কোনো সন্ত্রাসী দলকে জায়গা দেবে না জনগণ। দেশের মানুষের ভোটে শেখ হাসিনা আবার ক্ষমতায় আসবে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির সঞ্চালনায় সমাবেশ উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT