দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
১১ ম্যাচের ৯টি জিতে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখল তামিমরা

১১ ম্যাচের ৯টি জিতে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখল তামিমরা

স্পোর্টস ডেস্ক, ২৯ জানুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): ব্যাট হাতে ব্যর্থ লিটন দাস, তানজিদ হাসান তামিম, সাব্বির রহমানরা। ফরচুন বরিশালের বোলিং তোপে টুর্নামেন্টের এই আসরের সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড গড়ে থেমেছে যায় তারা। ছোট লক্ষ্য পেয়ে রীতিমতো তাণ্ডব চালান তামিম ইকবালরা। ৮২ বল বাকি রেখেই দলকে জয় এনে দেন তারা। এতেই প্রথম দল হিসেবে কোয়ালিফায়ার খেলা নিশ্চিত করেছে বরিশাল। ১১ ম্যাচের মধ্যে ৯টি জিতে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রাখল তারা।

 

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বুধবার (২৯ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাটিং করে ঢাকা ক্যাপিটাল। দলের ১১জন মিলে ব্যাটিং করেও নির্ধারিত ওভার পর্যন্ত টিকতে পারেনি। ১৫.৩ ওভারে তারা থেমেছে ৭৩ রানে। জবাবে ৯ উইকেট রেখেই জয় নিশ্চিত করে বরিশাল। তামিমদের হয়ে বোলিংয়ে দুর্দান্ত ছিলেন মোহাম্মদ নবি, তানভীর ইসলাম ও ফাহিম আশরাফ। তিনজনই নেন তিনটি করে ৯ উইকেট।

 

ঢাকার ব্যাটিংয়ে সর্বোচ্চ ১৫ রানের ইনিংস খেলেন অধিনায়ক থিসারা পেরেরা। এ ছাড়াও দুই অঙ্ক ছুঁতে পেরেছেন লিটন ও রনসফোর্ড বেটন। দলটির কেউই সেভাবে পারফর্ম করতে পারেননি। সিঙ্গেল ডিজিটেই ফিরেছেন অনেকে। সহজ ম্যাচে রান তাড়ায় দাপুটে শুরু পায় বরিশাল। তবে উদ্বোধনী জুটিতে এবারও ব্যাটিং করতে এসে ব্যর্থ তাওহীদ হৃদয়। ৯ বলে ১৫ রানের ইনিংসে থামেন তিনি। তিনে নামা ডেভিড মালানকে সঙ্গী করে দলকে দ্রুতই জয়ের পথে এগিয়ে নেন তামিম। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে পাওয়ার প্লে শেষ করেই জয় তুলে নেয় বরিশাল। ১৪ বলে ৪ বাউন্ডারিতে ২১ রানে অপরাজিত ছিলেন তামিম। মালান খেলেন ১৬ বলে ৩৭ রানের অপরাজিত ইনিংস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT