দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
১২০০ রুপি পকেটে নিয়ে এসে ১৩০ কোটি আয় করলেন অভয় ভার্মা

১২০০ রুপি পকেটে নিয়ে এসে ১৩০ কোটি আয় করলেন অভয় ভার্মা

বিনোদন ডেস্ক,৩১ ডিসেম্বের ২০২৪ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): চলতি বছর বলিউড বক্স অফিসে ছড়ি ঘুরিয়েছে হরর-কমেডি ধাঁচের সিনেমাগুলো। এর মধ্যে সবচেয়ে চমকে দিয়েছে দীনেশ বিজন প্রযোজিত ‘মুনজ্যা’। এ ছবিটি দিয়েই রাতারাতি পরিচিতি পেয়েছেন অভয় ভার্মা। কীভাবে? সেটাই হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি।

 

গত ৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায় আদিত্য সারপোতদার পরিচালিত ‘মুনজ্যা’। মাত্র ৩০ কোটি রুপি বাজেটের সিনেমাটি সবাইকে চমকে দিয়ে বক্স অফিসে ১৩২ কোটি রুপি ব্যবসা করে। অথচ এ ছবিতে অভিনয়ের আগে অভয় ভার্মার কাছে বলতে গেলে পয়সাই ছিল না।

 

চলতি বছরকে অভয়ের ক্যারিয়ারের বাঁকবদলের বছর বলা যায়। হিন্দুস্তান টাইমসকে অভয় বলেন, ‘আমি ছয় বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছি। কিন্তু এ বছর “মুনজ্যা” দিয়ে অবশেষে পরিচিতি পেলাম। আমার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর এটি। দর্শকেরা আমাকে পছন্দ করেছেন, এটা বড় প্রাপ্তি।’

 

সাক্ষাৎকারে তরুণ এই অভিনেতা জানান, ‘মুনজ্যা’ মুক্তির আগে তাঁর অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না।

 

‘মুনজ্যা’ মুক্তির আগেও তিনি এ নিয়ে চিন্তিত ছিলেন। তাঁর কথায়, ‘ছবিটি মুক্তির তিন দিন আগে আমি ছিলাম গ্রামের বাড়িতে। তখন আমার হাতে মোটে ১ হাজার ২০০ রুপি। আমার এক বন্ধুকে বলি, ছবিটি কি ভালো কিছু করতে পারবে? যদিও আমার বিশ্বাস ছিল “মুনজ্যা”র মধ্যে সেই শক্তি আছে, তবে মুক্তির আগে তো কিছুই বলা যায় না।’

 

তরুণ এই অভিনেতা জানান, ছবিটি মুক্তির পর তাঁর ক্যারিয়ার বদলে গেছে। অনেক নতুন নতুন কাজের প্রস্তাব পাচ্ছেন। উন্নতি হয়েছে অর্থনৈতিক অবস্থার। তবে সাফল্যের জোয়ারে গা ভাসিয়ে দিতে চান না অভয়, ২০২৫ সালে বুঝেশুনে পা ফেলতে চান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT