দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
১২০ সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদে নামছে ডিএনসিসি : বলেছেন, মেয়র আতিকুল ইসলাম

১২০ সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদে নামছে ডিএনসিসি : বলেছেন, মেয়র আতিকুল ইসলাম

ঢাকা, ১৭ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ মঙ্গলবার বিকালে নগর ভবনে এক সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ‘সড়ক ও ফুটপাত দখল করে কোনো ধরনের বাণিজ্য করতে দেয়া হবে না। পথচারীদের জিম্মি করে দখল বাণিজ্য সহ্য করা হবে না।’দলমত নির্বিশেষে সবাইকে ফুটপাত অবৈধ দখলমুক্ত করার আহ্বান জানান।

তিনি বলেন, ‘সড়ক ও ফুটপাত দখল করে যারা নির্মাণসামগ্রী রাখে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’উচ্ছেদ অভিযান শুরুর আগেই অবৈধভাবে দখল করে রাখা সড়ক ও ফুটপাত ছেড়ে দিতে দখলদারদের আহ্বান জানান মেয়র আতিকুল।

সংবাদ সম্মেলনে উপস্থিত ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন ফারুক পাঠান বলেন, ‘আমরা একটি দেশ যেখানে স্বাধীন করতে পেরেছি, সেখানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, রাস্তা-ঘাট পরিষ্কার এসবতো কোনো বিষয়ই না। আমরা অবশ্যই আমাদের দেশকে সুন্দর করে গড়তে পারবো।’

ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা বলেন, ‘আমি ওয়ার্ড কাউন্সিলরদের নিয়ে আমার এলাকার সকল সড়ক ও ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করতে ডিএনসিসির সঙ্গে কাজ করবো।’

উচ্ছেদে সহযোগিতার আশ্বাস দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘পুলিশ মানুষের কল্যাণের জন্য কাজ করতে চায়। সড়ক ও ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএমপি সব ধরনের সহযোগিতা করবে।’

নগরের উত্তরা (অঞ্চল-১) এলাকায় মোট ৩৯টি সড়ক, মিরপুর, কালসি (অঞ্চল-২) এলাকায় ১২টি; গুলশান-১, গুলশান-২, বনানী, বাড্ডা, মহাখালী, আমতলি এলাকায় সাতটি; গাবতলি, মিরপুর, মাজার রোডে (অঞ্চল-৪) সাতটি এবং শেরে বাংলা নগর, মোহাম্মদপুর এলাকায় (অঞ্চল-৫) ৩৭টি সড়কে অবৈধভাবে স্থাপনা গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই, প্রধান সম্পত্তি কর্মকর্তা আমিনুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT