দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
১২৫ টাকার মশার মলম ওডোমাস ৫০০ টাকায় বিক্রি : ৩ ফার্মেসি বন্ধ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের অধিদপ্তর

১২৫ টাকার মশার মলম ওডোমাস ৫০০ টাকায় বিক্রি : ৩ ফার্মেসি বন্ধ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের অধিদপ্তর

ঢাকা, ০৪ আগষ্ট ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): মানবদেহে মশক প্রতিরোধী মলম ওডোমাস’র এর দাম বেশি রাখার দায়ে তিনটি ফার্মেসি বন্ধ করে দেয়া হয়েছে। রোববার রাজধানীর কলাবাগান এলাকার বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে হাতেনাতে এ অনিয়মের প্রমাণ পায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের বাজার তদারকি দল। অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে এ অভিযানে অংশ নেন সহকারী পরিচালক আফরোজা রহমান, আব্দুল জব্বার মন্ডলসহ অন্য কর্মকর্তারা।

অভিযান বিষয়ে অধিদপ্তরের কর্মকর্তারা জানান, কলাবাগানের বেশ কয়েকটি ফার্মেসি বেশি দামে ওডোমস বিক্রি করা হচ্ছে বলে তাদের কাছে অভিযোগ ছিল। এর পরিপ্রেক্ষিতে ক্রেতা সেজে ছদ্মবেশে বেশ ফার্মেসি থেকে পণ্যটি কেনেন অধিদপ্তরের কর্মকর্তারা।

অভিযান সম্পর্কে মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার সংবাদমাধ্যমকে বলেন, আমরা যখন ক্রেতা সেজে ওষুধ কিনেছি তখন ফার্মেসিগুলো আমাদের কোনো রসিদ দেয়নি। এটাও একটি অপরাধ। এরপর তিনটি ফার্মেসিতে বেশি দামে ওডোমস বিক্রি হতে দেখেছি আমরা। ১২৫ টাকায় কেনা অডোমস ৩০০ টাকা, ৩৫০ টাকা এমনকি ৫০০ টাকায়ও বিক্রি করছেন কেউ কেউ। এটা তো হতে পারে না।

তিনি আরো বলেন, ‘দেশে একটি সমস্যা তৈরি হলে কিছু ব্যবসায়ী এভাবে পণ্যের দাম বাড়িয়ে দেন, পণ্যের কৃত্রিম সংকট তৈরি করেন- এগুলো তো মানা যায় না। তাই আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে অভিযান পরিচালনা করছি। এখানে দেশ ফার্মেসি, সুইস ফার্মেসি ও মাই ফার্মেসিতে আমরা বেশি দামে ওডোমস বিক্রি হতে দেখেছি। ফার্মেসিগুলো সাময়িকভাবে বন্ধ করে দিয়েছি। সোমবার মালিকদের আমাদের অফিসে ডেকেছি। জরিমানা তো হবেই, সঙ্গে এদের বিরুদ্ধে আর কী ব্যবস্থা নেওয়া যায় তা সিদ্ধান্ত হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT