দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
১২ দলীয় জোট আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে

১২ দলীয় জোট আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে

ঢাকা, ১৭ এপ্রিল ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ বৃহস্পতিবার ১২ জোটের প্রধান ও জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার অন্তর্বর্তী সরকারের প্রতি এক বিবৃতিতে বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে ১২ দলীয় জোট।

 

বিবৃতিতে মোস্তফা জামাল হায়দার বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস গত কয়েক মাস ধরে বলে আসছেন, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু বিএনপিসহ ১২ দলীয় জোটের পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরের মধ্যে দেওয়ার জন্য সরকারের প্রতি বারবার আহ্বান জানিয়েছি।

 

তিনি বলেন, বুধবার প্রফেসর ড. ইউনুসের সঙ্গে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের বৈঠকেও বিএনপির পক্ষ থেকে আগামী ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে বলে গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি। অপরদিকে সরকারের পক্ষ থেকে আবারো বলা হয়েছে, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা মনে করি, সরকারের উচিত অবিলম্বে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা।

 

বিবৃতিতে মোস্তফা জামাল হায়দার আরও বলেন, সরকারের উচিত জাতীয় নির্বাচনের সময়সীমা যাতে কোনোভাবেই চলতি বছরের ডিসেম্বর মাস অতিক্রম না করে সে ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে নিশ্চয়তা প্রদান করা। নির্বাচন যদি নানা বাহানায় ডিসেম্বরের পরে চলে যায়, বা দীর্ঘায়িত হয়, তাহলে দেশে নানা সংকট দেখা দিতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT