দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
১৩ আরোহী নিয়ে ভারতীয় বিমান নিখোঁজ

১৩ আরোহী নিয়ে ভারতীয় বিমান নিখোঁজ

ইন্টারন্যাশনাল ডেস্ক, ০৩ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): ১৩ জনকে নিয়ে মাঝ আকাশে নিখোঁজ হয়েছে ভারতীয় বিমান বাহিনীর একটি পণ্যবাহী বিমান। তাদের মধ্যে আটজন বিমান কর্মী ছিলেন বলে জানা গেছে। বিমানটির খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। আজ সোমবার দুপুর ১২টা ২৫ মিনিট নাগাদ আসামের যোরহাট বায়ুসেনা ঘাঁটি থেকে অরুণাচলপ্রদেশের মেচুকা উপত্যকার উদ্দেশে রওনা দেয় আন্তোনভ এএন-৩২ বিমানটি। সেখানে চীন সীমান্ত সংলগ্ন অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ডে নামার কথা ছিল সেটির। দুপুর ১টা নাগাদ শেষ বার বিমানটির সঙ্গে যোগাযোগ করা গিয়েছিল। তারপর আর খোঁজ মেলেনি।

সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন রাজনাথ সিংহ। নিখোঁজ বিমানটির খোঁজে তল্লাশি শুরু হয়েছে এবং বিষয়টি নিয়ে বায়ুসেনার ভাইস এয়ার মার্শাল রাকেশ সিংহ ভাদুরিয়ার সঙ্গে যোগাযোগ রেখেছেন বলে জানান তিনি। টুইটারে রাজনাথ লেখেন, ‘নিখোঁজ এ-৩২ বিমান নিয়ে ভাইস এয়ার মার্শাল রাকেশ সিংহ ভাদুরিয়ার সঙ্গে কথা হয়েছে। এখনও পর্যন্ত কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা উনি জানিয়েছেন আমাকে। যাত্রীরা নিরাপদে ফিরে আসুন।’ দুই ইঞ্জিনের আন্তোনভ এএন-৩২ বিমান রুশ প্রযুক্তিতে তৈরি। গত চার দশক ধরে ওই বিমান ব্যবহার করছে ভারতীয় বায়ুসেনা।

এর আগে, ২০১৬ সালেও এভাবেই বায়ুসেনার আর একটি আন্তোনভ বিমান নিখোঁজ হয়ে গিয়েছিল। চেন্নাই থেকে বঙ্গোপসাগরের উপর দিয়ে আন্দামান-নিকোবর যাওয়ার পথে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই বিমানে ২৯ জন ছিলেন। বহু তল্লাশির পরও সেই বিমানের কোনো হদিস আজও মেলেনি। পাওয়া যায়নি ধ্বংসাবশেষও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT