দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকীতে জনতা ভবনে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় জনতা পার্টির উদ্যোগে বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকী পালিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স
১৫ জনের সামনে নগ্ন হয়ে ‘আদাই’ ছবিতে শুটিং করতে হয়েছে

১৫ জনের সামনে নগ্ন হয়ে ‘আদাই’ ছবিতে শুটিং করতে হয়েছে

বিনোদন ডেস্ক, ০৯ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): রত্না কুমার পরিচালিত তামিল ‘আদাই’ ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। মাত্র ১ মিনিট ৩৭ সেকেন্ডের ট্রেলারটি দেখে অনেকেই চমকে গেছেন। ছবিতে একজন ধর্ষিতার চরিত্রে অভিনয় করেছেন মালায়লাম অভিনেত্রী অমলা পাল। বর্তমানে এর মাধ্যমে আলোচনায় তিনি। ট্রেলারে দেখা যায় অমলা পালের গায়ে কোনো পোশাক নেই। চোখে-মুখে আতঙ্ক। বুকে চাপা কষ্ট। চোখে-মুখের ভাষা বলে দিচ্ছে সে কথা। চরিত্রের প্রয়োজনেই ক্যামেরার সামনে পুরোপুরি নগ্ন হয়েছেন তিনি। একটি সাক্ষাৎকারে সেই শুটিংয়ের অভিজ্ঞতার কথা বলেছেন তিনি। অমলা বলেন, পরিচালক আগেই জানিয়েছিলেন যে নগ্ন হতে হবে।

অমলা জানান, নির্দিষ্ট সেই দিন শুটিংস্পটে পৌঁছে মানসিকভাবে খুব চাপ অনুভব করেন। দুশ্চিন্তা বাড়তে থাকে। কিভাবে শুট হবে, কে কে থাকবে এ নিয়ে ভাবতে থাকেন। তবে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা কঠোর ছিল। তিনি জানান, শুটিংয়ের সময় ঘরে ১৫ জন লোক ছিলেন। তাদের সামনেই উলঙ্গ হই। তবে ক্রু মেম্বারদের ওপর ভরসা না থাকলে তিনি সেদিন উন্মুক্ত শরীর নিয়ে অভিনয় করতে পারতেন না। ‘আদাই’ সিনেমায় অমলা একজন ধর্ষিতা নারী, যে নাকি তার স্বামীকে শেষ পর্যন্ত ভরসা করে। যে সমাজের সমস্ত খারাপের বিরুদ্ধে লড়ে, তিনি একজন আত্মত্যাগী মা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT