দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
১,৬৮০ দিনের কমিশনার থাকাকালীন দুই জায়গায় ব্যর্থতার আক্ষেপ রয়েছে : বলেছেন, ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া

১,৬৮০ দিনের কমিশনার থাকাকালীন দুই জায়গায় ব্যর্থতার আক্ষেপ রয়েছে : বলেছেন, ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া

ঢাকা, ০৮ আগষ্ট ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে নিজের কর্মজীবনের শেষ কার্য দিবসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। ৪ বছর ৭ মাস দায়িত্ব পালনের পর দুই ব্যর্থতা অকপটে স্বীকার করলেন।

তিনি বলেছেন, ১,৬৮০ দিনের কমিশনার থাকাকালীন দুই জায়গায় ব্যর্থতার আক্ষেপ রয়েছে। একটি হলো- জনগণ থানায় যে সেবা প্রত্যাশা করে, তা পূরণে আমরা অনেকাংশে ব্যর্থ হয়েছি। আরেকটি হলো- যানজট। ঢাকায় সিগন্যাল ব্যবস্থা একটি সংস্থা দেখভাল করে, পানি জমলে আরেকজনের সাহায্য নিতে হয়। এসবের কারণে যানজট নিরসন পুরোপুরি সম্ভব হয়নি।

ডিএমপি কমিশনার বলেন, গত চার বছর সাত মাসের বেশি সময় আমি টিম ডিএমপির ৩৪ হাজার সদস্যকে এক ছাতার নিচে রেখে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করেছি। সফলতা ব্যর্থতা মিলেই ছিল আমার কর্মজীবন। কমিশনার হিসেবে আমি শতভাগ সফল হয়েছি, তা বলব না। তবে অনেক পরিবর্তন এনেছি। এক প্রশ্নের উত্তরে তিনি দাবি করেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কখনও রাজনৈতিক উদ্দেশ্যে কোনো কাজ করেনি। যারা এই দাবি করে তারা মিথ্যা ব্লেম দেয়।

সংবাদ সম্মেলনে এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের প্রধান মো. মনিরুল ইসলাম, ডিএমপি কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল করীম, অতিরিক্ত কমিশনার (ডিবি) আব্দুল বাতেন, ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) মো. মাহাবুবে আলম ও ডিএমপির ডিসি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. মাসুদুরর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT