দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
১ জুলাই থেকে ভারত রান্নার গ্যাসের দাম কমালো

১ জুলাই থেকে ভারত রান্নার গ্যাসের দাম কমালো

ইন্টারন্যাশনাল ডেস্ক, ০১ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট):  সম্প্রতি দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে রান্নার গ্যাসে ভর্তুকি তুলে দিয়েছিলো মোদি সরকার। তবে বিরোধীদের সমালোচনার মুখে রান্নার গ্যাসের দাম একবারে ১০০ টাকা কমানো হয়েছে। গার্হস্থ্য এলপিজি গ্যাসের দাম এক ধাক্কায় ১০০ টাকা কমে যাওয়ায় সস্তি পেয়েছে ভারতের বাসিন্দারা। আজ সোমবার ১ জুলাই থেকে নতুন দাম কার্যকর হবে।

রবিবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে ইন্ডিয়ান অয়েল। এর ফলে ভর্তুকি ছাড়া রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৭৩৭.৫০ টাকা থেকে এক ধাক্কায় কমে দাঁড়ালো ৬৩৭ টাকা। এক ধাক্কায় এতটা দাম কমে যাওয়াতে স্বস্তির নিঃশ্বাস ফেলছে মধ্যবিত্তরা।

ইন্ডিয়ান ওয়েলের এক বিবৃতিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে তরল এলপিজির বাজারমূল্য এবং টাকা ও ডলারের রূপান্তরের দর কমায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত বাড়ির কাজে ব্যবহার করা এলপিজির দামে ভর্তুকি দেয় কেন্দ্রীয় সরকার, ফলে সেই গ্যাসের দাম কমে হবে ৪৯৪.৩৫ টাকা। বাকি ১৪২.৬৫ টাকা ভর্তুকি হিসেবে দেওয়া হবে। সেই টাকা গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি জমা হবে।

উল্লেখ্য, গত ১ জুন থেকে রাষ্ট্রায়ত্ব তেল সংস্থাগুলি ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বাড়িয়েছিল সিলিন্ডার প্রতি ২৫ টাকা৷ ফলে কলকাতায় ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে হয়েছিল ৭৬৩.৫০ টাকা৷ বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দামে বৃদ্ধির জেরেই বেড়ে গিয়েছে রান্নার গ্যাসের দাম৷ গৃহস্থালীর কাজে ব্যবহৃত রান্নার গ্যাসের সিলিন্ডারে ১৪.২ কেজি এলপিজি থাকে। ভর্তুকিযুক্ত গ্যাসের দাম হল সিলিন্ডার প্রতি ৪৯৪.৩৫ টাকা৷ অন্যদিকে, ১৯ কিলো নন-ডমেস্টিক সিলিন্ডারের দাম ১৮৭ টাকা ৫০ পয়সা কমালো রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। এর ফলে নতুন দাম হয়েছে ১,১৮৮.৫০ টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT