দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকীতে জনতা ভবনে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় জনতা পার্টির উদ্যোগে বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকী পালিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স
২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে বাংলাদেশ

২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক,০৭ ফেব্রুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): চলতি মাসের ১৯ তারিখে পর্দা উঠবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। ভারতের আপত্তিতে অনিশ্চিত ছিল এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন। তবে শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে পাকিস্তানের লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডির পাশাপাশি দুবাইয়ে অনুষ্ঠিত হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি।

 

আসরের দ্বিতীয় দিন তথা ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। মূল পর্বের অভিযান শুরুর আগে আগামী ১৫ ফেব্রুয়ারি দুবাইতে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারেন নাজমুল হোসেন শান্তরা। এমনটাই শোনা যাচ্ছে। এ ছাড়া গুঞ্জন ছিল দুবাইয়ে ভারতের বিপক্ষে ঘাম ঝরানোর ম্যাচে মুখোমুখি হতে পারে টিম টাইগার্স। যদিও বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

মেগা ইভেন্টকে সামনে রেখে আগামী ৮ ফেব্রুয়ারি থেকে মিরপুরে ক্যাম্প করবে বাংলাদেশ দল। ইতোমধ্যে সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের সঙ্গে কাজ শুরু করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ বেশ কয়েকজন খেলোয়াড়। এখনও যারা বিপিএলে খেলছেন, তারা পরবর্তীতে ক্যাম্পে যোগ দেবেন।

 

বিপিএল ফাইনালে ফরচুন বরিশাল জায়গা করে নিলেও, ফাইনালের একাদশে শান্তর সুযোগ পাবার সম্ভাবনা খুবই কম। এর আগে বরিশালের অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছিলেন, কম্বিনেশনের কারণে শান্তকে একাদশে সুযোগ দিতে পারছেন না তারা। ব্যাট হাতে ছন্দে নেই শান্ত। এজন্য সালাহউদ্দিনের অধীনে নিজেকে প্রস্তুত করছেন তিনি।

 

এরই মধ্যে ঢাকায় এসে বিপিএলের বেশ কয়েকটি ম্যাচ দেখেছেন প্রধান কোচ ফিল সিমন্স। আগামী শুক্রবার ঢাকায় আসার কথা রয়েছে স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের। কোচিং স্টাফের বাকি সদস্যরা সরাসরি সংযুক্ত আরব আমিরাতে দলের সাথে যোগ দেবেন।

 

আগামী ২০ ফেব্রুয়ারি দুবাইতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে বাংলাদেশ দল। এরপর ২৪ ও ২৭ ফেব্রুয়ারি গ্রুপ পর্বে যথাক্রমে নিউজিল্যান্ড এবং স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশ শেষ দুই ম্যাচ খেলবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT