দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
২৫ বছরের জন্য ইরানে ৫ হাজার সেনা পাঠাচ্ছে চীন

২৫ বছরের জন্য ইরানে ৫ হাজার সেনা পাঠাচ্ছে চীন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ০৯ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): ইরানে ৫০০০ সেনা মোতায়েন করছে চীন। দেশ দু’টির মধ্যে সম্পাদিত এক অর্থনৈতিক চুক্তির আওতায় শিগগিরই এ সেনা মোতায়েন করা হবে। ইরানের মাটিতে চীনের সেনা ২৫ বছর অবস্থান করবে। পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ‘ন্যাশান’সোমবার (৯ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের ‘পেট্রোলিয়াম ইকোনোমিস্ট’র বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে। তবে ইতিমধ্যে ইরানের মাটিতে চীনা সেনারা পৌঁছেছে।

গেল আগস্ট মাসে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাফির যাওয়াদের বেইজিং সফরে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয়। চায়না-পাকিস্তান অর্থনৈতিক করিডোর নির্মাণের জন্য চীন যে বিপুল পরিমাণ বিনিয়োগ করছে, ইরানের সঙ্গে এ চুক্তি তারই অংশ। চুক্তি অনুযায়ী চীন ইরানে ২৮০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে।

পেট্রোলিয়াম ইকোনোমিস্ট বলছে, ইরানে চীন যে বিপুল পরিমাণ বিনিয়োগ করতে যাচ্ছে, সেই বিনিয়োগের নিরাপত্তার জন্য চীন তেহরানে এ সেনা মোতায়েন করবে।

এর আগে গেল সপ্তাহে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, চীন ইরানে ৪০ হাজার কোটি ডলার বা প্রায় ৩২ লাখ কোটি টাকা বিনিয়োগ করবে চীন। দেশ দু’টির মধ্যে ২০১৬ সালে সম্পাদিত এক চুক্তি হালনাগাদ করে এ সিদ্ধান্ত নেয়া হয়।

২০১৬ সালে তেহরান ও বেইজিং এর মধ্যে ২৫ বছরের এক বিনিয়োগ চুক্তি সম্পাদিত হয়। ওই চুক্তিতে উল্লেখিত বিনিয়োগের পরিমাণের চেয়ে বেশি বিনিয়োগ করতে চায় চীন। ফলে চুক্তি হালনাগাদ করা হয়।

পেট্রোলিয়াম ইকোনোমিস্টের বরাত দিয়ে ইরানি সংবাদমাধ্যম আইআরআইয়ের খবরে বলা হয়ছিল, গত মাসের শেষদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ চীন সফর করেন এবং তখন এ চুক্তি হালনাগাদ করা হয়।

এ সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী এবং স্টেট কাউন্সিলর ওয়াং ই ইরান ও চীনকে ‘কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনার’ বলে অভিহিত করেছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT